১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
সারাদেশ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ
ছবি : জি বাংলা নিউজ

ধর্ষণের মতো নৃশংস অপরাধের দায় কখনোই ভুক্তভোগীর নয়, এ দায় সম্পূর্ণভাবে অপরাধীর। ধর্ষণের শিকার হয়ে বেঁচে যাওয়া শিশুকে বাকি জীবন ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হয়। এই ট্রমা বা ভয় কীভাবে কাটবে? আইন শতভাগ প্রয়োগের মাধ্যমে এসব অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

সমাজে শিশু ও কিশোরদের ওপর যৌন সহিংসতার নতুন ও আশঙ্কাজনক প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিআইজি বলেন, ‘আজকাল একটি নতুন বিষয় দেখা যাচ্ছে, যেখানে ছেলে শিশুরাও বলাৎকার ও ধর্ষণের শিকার হচ্ছে। এর চেয়ে নোংরামি ও নষ্টামি আর হতে পারে না। আমরা দেখেছি, এসব ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা। যারা সমাজে ধর্মের আলো ছড়াবেন, তাদের সেই আলো আজ অধর্মের অন্ধকারে মিশে যাচ্ছে। এই পচা-গলা ও অন্ধ সমাজ আমরা চাই না। নিজেদের শোধরাতে হবে, ভালো হতে হবে। আপনি আপনার ছাত্রদের বা সন্তানদের কী শিক্ষা দিচ্ছেন, তা ভাবার সময় এসেছে।’

‘একই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় এনে প্রশ্ন করা হবে—কেন আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছে?’ অঞ্চলটিতে অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে অভিযানের সাফল্য তুলে ধরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, যোগদানের গত তিন মাসে পুরো রেঞ্জে—শুধু কক্সবাজার নয়, ১১টি …’

— জি বাংলা ডেস্ক

কিশোর গ্যাং ও মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং বলে এই রেঞ্জে কিচ্ছু থাকবে না। যারা ছিনতাই বা মাদকে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কিশোররা যাতে বিভ্রান্ত হয়ে অন্ধকার চোরাগলিতে হারিয়ে না যায় বা ইভটিজার না হয়ে ওঠে, সেজন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে। সন্ধ্যার পর স্কুল বা কলেজপড়ুয়া কোনো শিক্ষার্থীকে অকারণে রাস্তায় আড্ডা দিতে দেখলে তাদের গ্রেফতার করা হবে। একই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় এনে প্রশ্ন করা হবে—কেন আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছে?’

আরও পড়ুন শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর সারাদেশ ২ ঘণ্টা আগে

অঞ্চলটিতে অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে অভিযানের সাফল্য তুলে ধরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, যোগদানের গত তিন মাসে পুরো রেঞ্জে—শুধু কক্সবাজার নয়, ১১টি জেলায়—মাদক উদ্ধারের পরিমাণ দুই থেকে তিন গুণ বেড়েছে। পাশাপাশি আসামি গ্রেফতারের সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ। গত তিন মাসে এ রেঞ্জে মোট ৬০ হাজার আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ধর্ষণের মতো নৃশংস অপরাধের দায় কখনোই ভুক্তভোগীর নয়, এ দায় সম্পূর্ণভাবে অপরাধীর।
  • শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক…
  • সমাজে শিশু ও কিশোরদের ওপর যৌন সহিংসতার নতুন ও আশঙ্কাজনক প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিআইজি বলেন, ‘আজকাল একটি নতুন বিষয় দেখা যাচ্ছে, যেখানে ছেলে শিশুরাও বলাৎকা…
  • কিশোর গ্যাং ও মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং বলে এই রেঞ্জে কিচ্ছু থাকবে না।

সমাবেশে উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে একাধিক প্রশ্ন রেখে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ২ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ২ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ২ ঘণ্টা আগে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগশরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

১ নভেম্বর ২০২৬, ৬:৩৪ পিএম · সারাদেশ

ধর্ষণের মতো নৃশংস অপরাধের দায় কখনোই ভুক্তভোগীর নয়, এ দায় সম্পূর্ণভাবে অপরাধীর। ধর্ষণের শিকার হয়ে বেঁচে যাওয়া শিশুকে বাকি জীবন ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হয়। এই ট্রমা বা ভয় কীভাবে কাটবে? আইন শতভাগ প্রয়োগের মাধ্যমে এসব অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

ফটোকার্ড

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে
হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে
হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

শিরোনাম