১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
খেলাধুলা

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ
ছবি : জি বাংলা নিউজ

উদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকা পাওলো দিবালা ও ইভান কোনেসহ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক বিরতির পর দলে ফিরতে পারেন বলে আশা করছেন তিনি। তবে তাঁদের ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন রোমা কোচ।

ইতালিয়ান সিরি ‘আ’তে উদিনেজেকে ৫-২ গোলে হারিয়েছে রোমা। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে বড় ব্যবধানে এগিয়ে যায় গ্যাসপেরিনির দল। তবে বিরতির পর কিছুটা ছন্দ হারিয়ে দুটি গোল হজম করে তারা। শেষ দিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।

ম্যাচ শেষে দলের গোল করার ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্যাসপেরিনি। তাঁর মতে, একাধিক খেলোয়াড়ের গোল পাওয়াটা দলের সামগ্রিক আত্মবিশ্বাসের ইতিবাচক দিক তুলে ধরছে। খেলোয়াড়েরা এখন নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের জন্যও গোলের সুযোগ তৈরি করতে আত্মবিশ্বাসী।

‘একই সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকা পাওলো দিবালা ও ইভান কোনেসহ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক বিরতির পর দলে ফিরতে পারেন বলে আশা করছেন তিনি।’

— স্পোর্টস ডেস্ক

তবে দ্বিতীয়ার্ধে দলের মনোযোগ কমে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন রোমা কোচ। ৪-০ গোলে এগিয়ে থাকা এবং সামনে ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ থাকায় খেলোয়াড়দের গতি কমে যাওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি। এ ছাড়া ২০ দিনেরও কম সময়ে আটটি ম্যাচ খেলায় শারীরিক ক্লান্তিও এর অন্যতম কারণ। তবে উদিনেজের দ্বিতীয় গোলটি মনোযোগের অভাব থেকেই হয়েছে বলে মনে করেন গ্যাসপেরিনি।

আরও পড়ুন জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা খেলাধুলা ৩ ঘণ্টা আগে

এদিকে চোটে থাকা গোলরক্ষক মাইল সভিলার, ইভান কোনে, পাওলো দিবালা ও লরেঞ্জো পেল্লেগ্রিনির ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক বিরতির আগেই চারজনের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো অনিশ্চিত। গ্যাসপেরিনি জানান, তাত্ত্বিকভাবে সবাই ফিরতে পারেন, আবার কারও পক্ষেই ফেরা সম্ভব না-ও হতে পারে। আগামী কয়েক দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি।
  • ইতালিয়ান সিরি ‘আ’তে উদিনেজেকে ৫-২ গোলে হারিয়েছে রোমা।
  • ম্যাচ শেষে দলের গোল করার ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্যাসপেরিনি।
  • তবে দ্বিতীয়ার্ধে দলের মনোযোগ কমে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন রোমা কোচ।

টানা ম্যাচ খেলার ব্যস্ত সূচি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোমা কোচ। তাঁর মতে, ক্যারিয়ারে এত দীর্ঘ সময় ধরে এমন ঘন ঘন ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা হয়নি। আটালান্টার হয়ে ইউরোপা লিগের এক মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হলেও সেটি ছিল মার্চ-এপ্রিল মাসে। এবার প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের উচ্চমাত্রার শারীরিক ও মানসিক চাপ নিতে হচ্ছে।

উদিনেজের বিপক্ষে ম্যাচটি ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকবে রোমার ডিফেন্ডার দানিয়েলে ঘিলার্দির জন্য। এই ম্যাচেই সিরি ‘আ’তে নিজের প্রথম গোল করেছেন তিনি। গোলটি করতে গিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়েছে বলে জানান এই ডিফেন্ডার। এমনকি শট নেওয়ার সময় পেশিতে টানও অনুভব করেছিলেন তিনি। সিরি ‘বি’তে আগে মাত্র দুটি গোল করা ঘিলার্দিকে সিরি ‘আ’তে গোল পেতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।

এই জয়ের ফলে চলতি মৌসুমে সিরি ‘আ’র প্রথম ১০ ম্যাচে রোমার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। লিগের শীর্ষ পর্যায়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ১০ ম্যাচে এত গোল আগে কখনো আসেনি। বর্তমানে লিগে সর্বোচ্চ গোল করা দল হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। পাশাপাশি শিরোপার লড়াইয়ে ইন্টার মিলান ও লাৎসিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে গ্যাসপেরিনির দল।

খেলাধুলা থেকে আরও

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৬ দিন আগে ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ব্যালন… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

১ নভেম্বর ২০২৬, ৬:৪০ পিএম · খেলাধুলা

উদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকা পাওলো দিবালা ও ইভান কোনেসহ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক বিরতির পর দলে ফিরতে পারেন বলে আশা করছেন তিনি। তবে তাঁদের ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু।

ফটোকার্ড

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা
জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা
জানালেন রোমা কোচ

শিরোনাম