১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
সারাদেশ

দাবি আইনশৃঙ্খলা বাহিনীর/শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ
ছবি : জি বাংলা নিউজ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উসকানি ও নাশকতার অভিযোগ উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি চক্র।

এদিকে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ বোর্ড দ্রুত নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে।

‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান সংবাদমাধ্যমকে জানান, আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার …’

— Mehedi (Admin)

এ পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের আড়ালে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর সারাদেশ ২ ঘণ্টা আগে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান সংবাদমাধ্যমকে জানান, আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উসকানি ও নাশকতার অভিযোগ উঠেছে।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি চক্র।
  • এদিকে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
  • এ পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের আড়ালে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হু…

প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনায় নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে কিংবা আন্দোলনকারীদের আড়ালে থেকে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে রোববার মিরপুর এলাকায় আন্দোলনের নামে সড়ক অবরোধ ও সহিংসতা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রোরেল স্টেশন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ২ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ২ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ২ ঘণ্টা আগে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগশরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

১ নভেম্বর ২০২৬, ৭:২৯ পিএম · সারাদেশ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উসকানি ও নাশকতার অভিযোগ উঠেছে।

ফটোকার্ড

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

শিরোনাম