১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
খেলাধুলা

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য
ছবি : জি বাংলা নিউজ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। অনিরুদ্ধ সম্পর্কে রজনীকান্তের ভাগ্নে।

এই তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগামী ১১ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ের আয়োজন হওয়ার কথা। দেশে হবে বিবাহোত্তর সংবর্ধনা। ইতিমধ্যে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। এরই কিছু দৃশ্য প্রকাশ করা হয়েছে ইনস্টাগ্রামে।

আমন্ত্রণপত্রটি তৈরি করেছে যে প্রতিষ্ঠান, তাদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি বাক্সের ভেতরে রাখা হয়েছে কার্ডটি। সঙ্গে রয়েছে আরও কিছু সামগ্রী, যদিও সেগুলো প্রকাশ করা হয়নি। তবে সবার নজর কেড়েছে বাক্সটির নকশা।

‘কী চেয়েছিলেন তাঁরা, আর কীভাবে তৈরি হলো এই বিশেষ আমন্ত্রণপত্র—সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন নকশার দায়িত্বে থাকা শিল্পী রঞ্জনী আয়েঙ্গার।’

— স্পোর্টস ডেস্ক

আমন্ত্রণপত্র ও বাক্সের নকশা এতটাই দৃষ্টিনন্দন যে, একে কার্ডের চেয়ে শিল্পকর্ম বলাই যায়। অথচ এমন অভিনব নকশার পেছনে বর-কনের চাহিদা ছিল বেশ সহজ। কী চেয়েছিলেন তাঁরা, আর কীভাবে তৈরি হলো এই বিশেষ আমন্ত্রণপত্র—সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন নকশার দায়িত্বে থাকা শিল্পী রঞ্জনী আয়েঙ্গার।

আরও পড়ুন জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা খেলাধুলা ৩ ঘণ্টা আগে

আইভরি, হালকা নীল ও রুপালি রঙের মিশেলে তৈরি আমন্ত্রণবাক্সটিতে রয়েছে সাবেকি আভিজাত্যের ছোঁয়া। রঞ্জনীর ভাষ্য, আমন্ত্রণপত্র তৈরির পুরো প্রক্রিয়ায় কাব্য নিজেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। নকশার খুঁটিনাটি নিয়ে ভেবেছেন তিনি। এমন কিছু তৈরি করাই ছিল তাঁদের লক্ষ্য, যা হবে অভিজাত, মার্জিত এবং সময়ের সঙ্গে পুরোনো হয়ে যাবে না। অতিথিরা যেন অনুষ্ঠান শেষ হওয়ার পরও সেটি যত্ন করে রেখে দিতে চান—এটাই ছিল মূল ভাবনা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে।
  • এই তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • আমন্ত্রণপত্রটি তৈরি করেছে যে প্রতিষ্ঠান, তাদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি বাক্সের ভেতরে রাখা হয়েছে কার্ডটি।
  • আমন্ত্রণপত্র ও বাক্সের নকশা এতটাই দৃষ্টিনন্দন যে, একে কার্ডের চেয়ে শিল্পকর্ম বলাই যায়।

বিয়ের আমন্ত্রণপত্রে সাধারণত ভারী রং, নকশা, ছবি কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছোঁয়া থাকে। তবে কাব্য ও অনিরুদ্ধর আমন্ত্রণপত্রে সেই প্রবণতা অনুসরণ করা হয়নি। নিজেদের প্রেম বা সম্পর্কের গল্প কার্ডে তুলে ধরতে চাননি তাঁরা। বরং শৈল্পিক নকশাকেই এর প্রধান আকর্ষণ হিসেবে রাখতে চেয়েছিলেন। তাই পাউডার নীল, আইভরি ও রুপালি—এই তিনটি রঙের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে পুরো নকশা।

রঞ্জনী জানান, তিনি নিজে রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। তবে এই কাজের ক্ষেত্রে মাত্র তিনটি রঙের মধ্যে থেকে নকশাটিকে আকর্ষণীয় করে তোলাই ছিল মূল চ্যালেঞ্জ। নকশাটি ব্যক্তিগত আবহের হলেও তাতে অতিরিক্ত সাজসজ্জা রাখা হয়নি। আমন্ত্রণবাক্সের ভেতরে ঠিক কী কী সামগ্রী রয়েছে, তা অবশ্য প্রকাশ করতে চাননি তিনি।

রঞ্জনীর ধারণা, আগামী বিয়ের মৌসুমে আমন্ত্রণপত্রের নকশায় নতুন নতুন উপকরণের ব্যবহার আরও বাড়বে। ধাতু, কাঠ, ছাঁচে তৈরি বিভিন্ন উপকরণ, এমনকি প্লাস্টার অব প্যারিস ব্যবহার করেও তিনি কাজ করেছেন।

খেলাধুলা থেকে আরও

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৬ দিন আগে ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ব্যালন… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

১ নভেম্বর ২০২৬, ৭:৪১ পিএম · খেলাধুলা

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। অনিরুদ্ধ সম্পর্কে রজনীকান্তের ভাগ্নে।

ফটোকার্ড

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

শিরোনাম