১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
খেলাধুলা

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান
ছবি : জি বাংলা নিউজ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। তবে জাতীয় দলে অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার আগেই চোটের কারণে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। ফলে আসন্ন সাফ টুর্নামেন্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। এতে দলের আক্রমণভাগ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচকে।

গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের। কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ার পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার বিষয়টি তিনি বাফুফেকে নিশ্চিত করেছিলেন। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে তাঁর যাত্রার জন্য বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না। তবে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল তাঁর। সাফের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক তালিকায়ও তাঁর নাম রেখেছিলেন ডুলি।

‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি।’

— স্পোর্টস ডেস্ক

এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই কোচিং স্টাফ। বিশ্বনাথ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর আজ সকালে আবারও অনুশীলনে ফিরেছে দল। তবে এখনো খেলোয়াড়দের দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি ডুলি।

আরও পড়ুন জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা খেলাধুলা ৩ ঘণ্টা আগে

আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি।
  • গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের।
  • প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না।
  • এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই কোচিং স্টাফ।

খেলাধুলা থেকে আরও

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৬ দিন আগে ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ব্যালন… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম · খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। তবে জাতীয় দলে অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার আগেই চোটের কারণে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। ফলে আসন্ন সাফ টুর্নামেন্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। এতে দলের আক্রমণভাগ সাজানো নিয়ে।

ফটোকার্ড

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

শিরোনাম