১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
আন্তর্জাতিক

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল
ছবি : জি বাংলা নিউজ

বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং ঘোষিত ফলাফল ভোটারদের ইচ্ছারই প্রতিফলন। চলমান তদন্তের কারণে নির্বাচনের সামগ্রিক ফল নিয়ে কোনো সংশয় নেই।

রোববার (১ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ অবস্থান জানান দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি, কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা।

নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কাতার অথবা তুরস্ক অর্থ দেওয়ার চেষ্টা করেছে—এমন অভিযোগ ওঠার পর বিদেশি হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে শিন বেত। গত বৃহস্পতিবার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন সোলবার্গ।

‘এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি, কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তদন্তের পরিধি সীমিত এবং এর সঙ্গে নির্বাচনের সামগ্রিক ফলাফলের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

সোলবার্গ বলেন, অভিযোগগুলো গুরুতর হওয়ায় তদন্ত করা হচ্ছে। তবে সন্দেহ মানেই প্রমাণ নয়। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে হলে শক্ত প্রমাণ প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
  • রোববার (১ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ অবস্থান জানান দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গ।
  • নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কাতার অথবা তুরস্ক অর্থ দেওয়ার চেষ্টা করেছে—এমন অভিযোগ ওঠার পর বিদেশি হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে শিন বেত।
  • তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তদন্তের পরিধি সীমিত এবং এর সঙ্গে নির্বাচনের সামগ্রিক ফলাফলের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, বর্তমানে হাতে থাকা প্রমাণের ভিত্তিতে পুরো নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে—এমন দাবি সঠিক নয়। এমনকি অভিযোগের সত্যতা মিললেও তাতে সামগ্রিক নির্বাচনি প্রক্রিয়া বা ফলাফলের গ্রহণযোগ্যতা নষ্ট হবে না।

পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করা হবে। আগামী সপ্তাহে নতুন পার্লামেন্ট নেসেটের শপথ নেওয়ার কথা রয়েছে।

তবে নির্বাচন কমিশনের বক্তব্যের পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। দলটির দাবি, বিদেশি হস্তক্ষেপের অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই নির্বাচনের ফলে এর কোনো প্রভাব পড়েনি বলে ঘোষণা দেওয়া বিস্ময়কর।

নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৬৭টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। লিকুদের দাবি, মাত্র ৪ হাজার ৬১২ ভোটের ব্যবধানে একটি আসন এদিক-ওদিক হলে নির্বাচনের রাজনৈতিক চিত্র বদলে যেতে পারত।

অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নির্বাচন কমিশনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে লিকুদ।

এদিকে নির্বাচনের পর অনলাইনে আরববিরোধী বক্তব্য ও বিদ্বেষ ছড়ানোর প্রবণতা বেড়েছে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিন ও পরবর্তী দুই দিনে অনলাইনে আরববিরোধী বক্তব্য ৪০০ শতাংশ বেড়েছে। শুধু ২৯ অক্টোবরই এ ধরনের বিদ্বেষ, উসকানি ও নির্বাচনে কারচুপির অভিযোগসংক্রান্ত ৯ হাজারের বেশি পোস্ট ও উল্লেখ পাওয়া গেছে।

অন্যদিকে নির্বাচনের দিন ভোট কেনার অভিযোগে আটক রা'আম দলের তিন কর্মীর মধ্যে দুজনকে মুক্তি দিয়েছেন আদালত। তাঁদের সঙ্গে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের কোনো যোগসূত্র এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

২ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম · আন্তর্জাতিক

বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং ঘোষিত ফলাফল ভোটারদের ইচ্ছারই প্রতিফলন। চলমান তদন্তের কারণে নির্বাচনের সামগ্রিক ফল নিয়ে কোনো সংশয় নেই।

ফটোকার্ড

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

শিরোনাম