১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
আন্তর্জাতিক

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা
বুলগেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ইলিয়ানা ইয়োতোভা বুলগেরিয়ার সোফিয়ায় একটি ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করছেন।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত রানঅফ নির্বাচনের পর প্রকাশিত একাধিক জনমত জরিপ ও এক্সিট পোলের ফলাফলে তার সুস্পষ্ট এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে।

দেশটির পাঁচটি প্রধান জরিপ সংস্থার সমান্তরাল ভোট গণনার হিসাবে ইয়োতোভা পেয়েছেন ৫৬ দশমিক ৬ থেকে ৫৮ দশমিক ২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থী প্রার্থী আন্দ্রে গিউরভ পেয়েছেন ৩৮ দশমিক ৬ থেকে ৪০ দশমিক ৬ শতাংশ ভোট।

পরাজয় মেনে নিয়েছেন গিউরভ। রাজধানী সোফিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফলাফল যতই বিস্ময়কর হোক না কেন, আমরা তা মেনে নিচ্ছি।’ তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার শেষ হলেও দায়িত্ব শেষ হয়ে যায়নি।

‘গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বুলগেরিয়ার সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ বুলগেরিয়া ২৪০ আসনের জাতীয় সংসদে ১৩১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।’

— আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরে বুলগেরিয়ান সোশ্যালিস্ট পার্টির (বিএসপি) সঙ্গে যুক্ত ইয়োতোভা প্রথম দফার নির্বাচনের তুলনায় নিজের ভোটের হার বাড়িয়েছেন। গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তিনি পেয়েছিলেন ৩৪ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে, গিউরভ পেয়েছিলেন ৩১ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

নির্বাচনী প্রচারে ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সহায়তা না দেওয়ার পক্ষে অবস্থান নেন ইয়োতোভা। তার মতে, ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়া উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে। এ বিষয়ে তার অবস্থান গিউরভের নীতির বিপরীত।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা।
  • দেশটির পাঁচটি প্রধান জরিপ সংস্থার সমান্তরাল ভোট গণনার হিসাবে ইয়োতোভা পেয়েছেন ৫৬ দশমিক ৬ থেকে ৫৮ দশমিক ২ শতাংশ ভোট।
  • পরাজয় মেনে নিয়েছেন গিউরভ।
  • দীর্ঘদিন ধরে বুলগেরিয়ান সোশ্যালিস্ট পার্টির (বিএসপি) সঙ্গে যুক্ত ইয়োতোভা প্রথম দফার নির্বাচনের তুলনায় নিজের ভোটের হার বাড়িয়েছেন।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বুলগেরিয়ার সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ বুলগেরিয়া ২৪০ আসনের জাতীয় সংসদে ১৩১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

ইয়োতোভা এর আগে রাদেভের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জানুয়ারিতে রাদেভ পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। পূর্ণ পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ইয়োতোভার প্রার্থিতাকে সমর্থন দিয়েছে প্রগ্রেসিভ বুলগেরিয়া।

অন্যদিকে, সাবেক ডেপুটি গভর্নর গিউরভ নির্বাচনী প্রচারে সতর্ক করে বলেছিলেন, ইয়োতোভা জয়ী হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কার্যকর ক্ষমতার ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। কারণ, ইতোমধ্যে প্রগ্রেসিভ বুলগেরিয়া সরকার ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নিরাপত্তানীতি নিয়েও দুই প্রার্থীর মধ্যে মতপার্থক্য ছিল। গিউরভ সরকারের ইউক্রেনকে সামরিক সহায়তা কমানো, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা এবং ন্যাটো ও ইইউর অংশীদারদের সঙ্গে সমন্বয়ে ধীরগতির সমালোচনা করেন। তার দাবি, সরকারের এ ধরনের নীতির কারণে বুলগেরিয়ার নিরাপত্তাঝুঁকি বেড়েছে এবং ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা বলয়ে দেশটি দুর্বল সংযোগে পরিণত হয়েছে।

নির্বাচনী ফলাফলের পূর্বাভাস অনুযায়ী, ইয়োতোভার জয় নিশ্চিত হলে বুলগেরিয়ার রাজনৈতিক নেতৃত্বে প্রগ্রেসিভ বুলগেরিয়ার অবস্থান আরও সুসংহত হবে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই তার বিজয় নিশ্চিত হবে।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা

২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম · আন্তর্জাতিক

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত রানঅফ নির্বাচনের পর প্রকাশিত একাধিক জনমত জরিপ ও এক্সিট পোলের ফলাফলে তার সুস্পষ্ট এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে।

ফটোকার্ড

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা

শিরোনাম