১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
জাতীয়

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি
ছবি : জি বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিওর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সংবাদপত্র ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

রোববার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন রাশেদ খান। এ সময় পত্রিকাটি ও এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি। ৩১ অক্টোবর পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে তিনি এ প্রতিক্রিয়া দেখান।

এনইসি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা নিন্দনীয়। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী।

‘একই সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আম-জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ‘আমার দেশ’-এর একটি পুরোনো খবরকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার যে দাবি জানিয়েছেন, সেটিকেও উসকানিমূলক এবং সম্পাদককে সরাসরি হুমকি দেওয়ার শামিল বলে উল্লেখ করেন…’

— জি বাংলা ডেস্ক

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদপত্রের প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ পাঠানো, প্রেস কাউন্সিলে অভিযোগ করা কিংবা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব পদক্ষেপ না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে সংবাদপত্র সম্পর্কে কী বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। তাঁদের মতে, সরকারের দায়িত্বশীল পদে থেকে এভাবে পত্রিকা ছিঁড়ে ফেলা উসকানিমূলক আচরণ।

আরও পড়ুন বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ২৩ মিনিট আগে

একই সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আম-জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ‘আমার দেশ’-এর একটি পুরোনো খবরকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার যে দাবি জানিয়েছেন, সেটিকেও উসকানিমূলক এবং সম্পাদককে সরাসরি হুমকি দেওয়ার শামিল বলে উল্লেখ করেন তাঁরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিওর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
  • রোববার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
  • এনইসি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা নিন্দনীয়।
  • বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদপত্রের প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ পাঠানো, প্রেস কাউন্সিলে অভিযোগ করা কিংবা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।

বিবৃতিতে এনইসি নেতারা বলেন, বিগত সরকারের আমলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা, আগুন দেওয়া এবং পত্রিকা অফিসে হামলার মতো ঘটনা ঘটিয়েছিল। বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেও প্রায় একই ধরনের আচরণ দেখা যাচ্ছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, সংবাদপত্রের ওপর আক্রমণ, সম্পাদকদের হুমকি এবং বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে দেশে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে।

জাতীয় থেকে আরও

প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তানবান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে… ২ ঘণ্টা আগে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা… ২ ঘণ্টা আগে বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্যবাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী… ২ ঘণ্টা আগে সোলার এক্সপোয় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোয় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ) সকালে… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম · জাতীয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিওর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সংবাদপত্র ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

ফটোকার্ড

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

শিরোনাম