জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। তবে একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে বিসিবি।
সোমবার বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির ভাষ্য, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টার পাশাপাশি সেটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও যুক্ত করা হয়েছে।
‘বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা, সেটি খোলা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।’
— স্পোর্টস ডেস্ক
এ অবস্থায় বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে প্রবেশ না করার জন্য সবাইকে সতর্ক করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা, সেটি খোলা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন
১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা
একই সঙ্গে এসব সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার পাশাপাশি লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে বিসিবি।
মূল বিষয়গুলি
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা।
- সোমবার বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
- বিসিবির ভাষ্য, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টার পাশাপাশি সেটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠান…
- এ অবস্থায় বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে প্রবেশ না করার জন্য সবাইকে সতর্ক করেছে বোর্ড।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।