১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩
সারাদেশ

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা
ছবি : জি বাংলা নিউজ

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান কূপের দুটি স্তরে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বাপেক্সের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতায় কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে গ্যাসের সম্ভাব্য মজুদ ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি দেশের ৩১তম এবং নোয়াখালী জেলার ষষ্ঠ গ্যাসকূপ।

নতুন গ্যাসের সন্ধানে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্যাসসংকট নিরসনে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

‘এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’ প্রাথমিকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কূপটিতে আগামী ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চালানোর কথা রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

বাপেক্স পরিচালিত এই কূপে সরকারি ও বাপেক্সের যৌথ অর্থায়নে গত ৮ জুলাই খননকাজ শুরু হয়। ‘বিজয়-১০’ রিগের মাধ্যমে কূপটির খননলক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৩০০ মিটার। প্রায় চার মাসের খননকাজ শেষে ৩ হাজার ২৮৯ মিটার গভীরতায় কূপটির দুটি জোনে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুন শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর সারাদেশ ২ ঘণ্টা আগে

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখান থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
  • বাপেক্সের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতায় কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে।
  • নতুন গ্যাসের সন্ধানে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
  • বাপেক্স পরিচালিত এই কূপে সরকারি ও বাপেক্সের যৌথ অর্থায়নে গত ৮ জুলাই খননকাজ শুরু হয়।

প্রাথমিকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কূপটিতে আগামী ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চালানোর কথা রয়েছে। এ পরীক্ষার মাধ্যমে গ্যাসের প্রবাহ, উত্তোলনক্ষমতা ও গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরীক্ষার ফলের ভিত্তিতে কূপটির উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সম্ভাব্য মজুদ ৯৭ দশমিক ৬৯ বিসিএফ। হিসাব অনুযায়ী, আগামী ২০ বছর ধরে কূপটি থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে। এর আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ওই কূপেও ডিএসটি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে কূপটির মজুদ ও উত্তোলনক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সেখান থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

সারাদেশ থেকে আরও

চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ২ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ২ ঘণ্টা আগে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগশরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর… ২ ঘণ্টা আগে আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার প্রাথমিক নিবন্ধনে এককালীন ৮ থেকে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা

৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম · সারাদেশ

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান কূপের দুটি স্তরে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

ফটোকার্ড

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা

শিরোনাম