ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:১৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:১৬:২৭ পূর্বাহ্ন
মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী

রাত তখন সাড়ে ১২টা। মানিকগঞ্জ শহর যখন প্রায় নিস্তব্ধ, তখনও শহরতলির বেউথা কালীগঙ্গা নদীর ঘাটে ছিল ব্যস্ততা। ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আয়োজকেরা। এ সময় হঠাৎ অনুষ্ঠানস্থলে হাজির হন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে কালীগঙ্গা নদীর তীরে নৌকা বাইচের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ নেন খাদ্যমন্ত্রী। পরে তিনি ঘাট ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।

এবারের নৌকা বাইচে আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে অনুষ্ঠানের আগে মধ্যরাতে তাঁর অনুষ্ঠানস্থল পরিদর্শনের ঘটনায় আয়োজক ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

আয়োজকদের ভাষ্য, সাধারণত কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে আসেন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই এসে প্রস্তুতি সরেজমিনে দেখে যাওয়ার ঘটনা তাদের কাছে ব্যতিক্রম।

নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে মানিকগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কালীগঙ্গা নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে আসতে শুরু করেছেন।

অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী আয়োজকদের সঙ্গে নৌকা বাইচ নির্বিঘ্নে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিশেষ করে দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি জানতে চান।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, ‘প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, সেটি আমরা ভাবিনি। তাঁর এমন সরেজমিন পরিদর্শন আমাদেরও চমকে দিয়েছে।’

আয়োজকেরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী নৌকা বাইচ আয়োজনের জন্য প্রস্তুতি এগিয়ে চলছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনাও করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান