ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

ক্রোয়েশিয়ার জালে ৭ গোল দিয়ে বড় জয় ইংল্যান্ডের

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:৩০:৪৯ পূর্বাহ্ন
ক্রোয়েশিয়ার জালে ৭ গোল দিয়ে বড় জয় ইংল্যান্ডের

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। রিয়েকায় অনুষ্ঠিত ম্যাচটি ছিল কোচ টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়।

ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন ও বুকায়ো সাকা। জুড বেলিংহাম করেছেন এক গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও তিন গোল করিয়েছেন তিনি। বাকি গোল দুটি করেন অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স।

পুরো ম্যাচেই ইংল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন টুখেল। তিনি বলেন, প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়েরা সর্বোচ্চ মানের ফুটবল খেলেছেন। শুরুর একাদশ থেকে বদলি হিসেবে নামা খেলোয়াড়—সবাই নিজেদের সেরাটা দিয়েছে।

টুখেল বলেন, অ্যাওয়ে ম্যাচে এত বেশি সুযোগ তৈরি করা এবং শুরু থেকেই প্রাণবন্ত ফুটবল খেলা ছিল চিত্তাকর্ষক। দলের খেলোয়াড়েরা মাঠের মৌলিক কাজগুলো ঠিকভাবে করার পাশাপাশি প্রতিপক্ষের ওপর পুরো ম্যাচজুড়ে চাপ ধরে রেখেছিল বলেও জানান তিনি।

অধিনায়ক হ্যারি কেইনও দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। তাঁর মতে, বল দখলে এবং বল ছাড়া—দুই ক্ষেত্রেই ইংল্যান্ড পূর্ণ আধিপত্য দেখিয়েছে। ইংল্যান্ডের গতি ও শারীরিক সক্ষমতার সঙ্গে ক্রোয়েশিয়া পেরে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

এই জয়ে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হারের পর টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড। ফলে ঘুরে দাঁড়ানোর পথে আরও এক ধাপ এগোল টুখেলের দল।

ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে হ্যারি কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯-এ। আগামী মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামলে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পিটার শিল্টনের রেকর্ডে ভাগ বসাবেন কেইন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৬০ হুতি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৬০ হুতি যোদ্ধা নিহতের দাবি