ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী সাফ ফুটবলের সূচি ঘোষণা, কবে কোথায় বাংলাদেশের ম্যাচ ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব জারিয়াবকে ছেড়ে আরেক নারীকে বিয়ে, জামিলকে ‘ভণ্ড’ বলছেন দর্শকেরা নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি মদিনায় বিশাল ইউরেনিয়াম মজুদ খুঁজে পেল সৌদি আরব ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানি পাহাড়ে, যেভাবে উদ্ধার হন মার্কিন সেনা হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৪৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৪৪:৩৯ অপরাহ্ন
এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মোট সরবরাহের মধ্যে ১ হাজার ৬২০ এমএমসিএফডি এসেছে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে। বাকি ৯৯০ এমএমসিএফডি এসেছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে।

সোমবার রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়তে শুরু করায় জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে সোমবার রাত ১০টায় মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৮২ এমএমসিএফডি। এর মধ্যে দেশীয় গ্যাস ছিল ১ হাজার ৬০২ এবং আমদানি করা এলএনজি ছিল ৯৮০ এমএমসিএফডি।

এরও আগে একই দিন রাত ৮টায় মোট সরবরাহ ছিল ২ হাজার ৩৬২ এমএমসিএফডি। তখন আমদানি করা এলএনজির সরবরাহ ছিল ৭৬২ এমএমসিএফডি।

সাম্প্রতিক সময়ে এক্সিলারেট এফএসআরইউতে দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গিয়েছিল। বর্তমানে সরবরাহের পরিমাণ সেই দুর্ঘটনার আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

তবে সরবরাহ বাড়লেও দেশের মোট চাহিদার তুলনায় এখনো ঘাটতি রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর গত ৭ সেপ্টেম্বর জানিয়েছিলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফডি।

সে হিসাবে মঙ্গলবার দুপুরে ২ হাজার ৬১০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হয়েছে, যা দৈনিক চাহিদার চেয়ে প্রায় ১ হাজার ১৯০ এমএমসিএফডি কম।

তিতুমীর তখন বলেছিলেন, দেশে প্রায় ১ হাজার ৬০০ এমএমসিএফডি দেশীয় গ্যাস এবং প্রায় ১ হাজার এমএমসিএফডি এলএনজি পাওয়া গেলে মোট সরবরাহ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ এমএমসিএফডির মধ্যে থাকবে।

মঙ্গলবার দুপুরের হিসাবে দেশীয় ও আমদানি করা গ্যাসের সরবরাহ সেই পর্যায়েই পৌঁছেছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি