ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই ২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে প্রশ্ন ও আপত্তি কেন? সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫৬:৫৬ অপরাহ্ন
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই

অস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে পাঁচটি চলচ্চিত্র। জমা পড়া সিনেমাগুলোর মধ্য থেকে একটি চলচ্চিত্র চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

প্রতিযোগিতায় থাকা পাঁচটি চলচ্চিত্র হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দি ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’

৯৯তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র পাঠানোর জন্য গত ২০ আগস্ট ছবি আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।

চলচ্চিত্রগুলোর মূল্যায়ন ও চূড়ান্ত বাছাইয়ের জন্য এরই মধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্কার কর্তৃপক্ষও এরই মধ্যে কমিটিটির অনুমোদন দিয়েছে।

নির্ধারিত প্রক্রিয়ায় পাঁচটি চলচ্চিত্র দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। এরপর সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্ত করা হবে।

বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের হয়ে কোন চলচ্চিত্র যাচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী

বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী