ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭ অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অকারণে ওজন কমলে রক্ত পরীক্ষার পরিবর্তনেও মিলতে পারে ক্যানসারের ইঙ্গিত

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:১২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:১২:৩৮ অপরাহ্ন
সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর মানেই কঠোর নিরাপত্তা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে এসবের আড়ালে তার খাবারের পছন্দের গল্পটি বেশ সাধারণ। দামি ও রাজকীয় খাবারের চেয়ে সাধারণ মানুষের পরিচিত খাবারের প্রতিই তার ঝোঁক বেশি—এমন বেশ কিছু উদাহরণ রয়েছে।

সম্প্রতি ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা অবস্থান করেন শি জিনপিং। তার সফরের খাবার নিয়ে তেমন আলোচনা না হলেও বিভিন্ন সময়ে নথিভুক্ত হওয়া মধ্যাহ্ন ও নৈশভোজের তথ্য থেকে তার খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মাত্র ২১ ইউয়ানের খাবার

শি জিনপিংয়ের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ২০১৩ সালের ডিসেম্বরের। সেবার বেইজিংয়ের একটি কিংফেং স্টিমড বান রেস্তোরাঁয় গিয়ে তিনি ছয়টি শূকরের মাংস ও পেঁয়াজপাতা দেওয়া বান, এক বাটি রান্না করা কলিজা এবং এক প্লেট সরিষা শাকের তরকারি অর্ডার করেন। পুরো খাবারের দাম ছিল ২১ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকা।

পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, শি লাইনে দাঁড়িয়ে নিজেই খাবারের মূল্য পরিশোধ করেন। পরে অন্যদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খান। রাষ্ট্রের শীর্ষ নেতাকে সাধারণ একটি রেস্তোরাঁয় এভাবে খাবার খেতে দেখে ঘটনাটি তখন ব্যাপক আলোচনায় আসে।

মদ পরিবেশনেও আপত্তি

২০১২ সালে হেবেই প্রদেশের ফুপিং কাউন্টি সফরের সময়ও শি জিনপিংয়ের নৈশভোজে ছিল সাধারণ খাবার। পিপলস ডেইলির তথ্য অনুযায়ী, সেদিন তার খাবারের তালিকায় ছিল বাদামি সসে রান্না করা মুরগির মাংস, শূকরের পেটের মাংস দিয়ে রসুনের কুঁড়ি ভাজি এবং রসুন দিয়ে রান্না করা গারল্যান্ড ক্রিস্যান্থেমাম শাক।

তবে খাবারের সময় তিনি কর্মীদের মদ পরিবেশন না করার নির্দেশ দেন।

ওই সফরে শি একটি মাত্র ১৬ বর্গমিটারের ছোট হোটেলকক্ষে অবস্থান করেন। কক্ষটির বাথরুমের কিছু টাইলসও ভাঙা ছিল। কর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ জানালে তিনি জানান, কক্ষটি পরিষ্কার এবং থাকার জন্য ভালো। সফর শেষে হোটেলের বিল দ্রুত পরিশোধের নির্দেশও দেন তিনি।

পুরোনো দিনের খাবারের প্রতি টান

শি জিনপিংয়ের খাবারের পছন্দের সঙ্গে তার জীবনের শুরুর দিকের স্মৃতিও জড়িয়ে আছে। তরুণ বয়সে তিনি শানসি প্রদেশের লিয়াংজিয়াহে গ্রামে বসবাস ও কাজ করেন। ২০১৫ সালে সেখানে ফিরে গিয়ে তিনি ঘরোয়া খাবার খান। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, খাবারের তালিকায় ছিল আচার, ভাজা কেক, মুরগির মাংস, খাসির মাংস ও কুমড়া।

শানসির খাবার তার রাজনৈতিক অতিথিদের জন্য আয়োজিত ভোজেও জায়গা পেয়েছে। ২০১৪ সালে বেইজিংয়ে তৎকালীন কুওমিনতাং চেয়ারম্যান লিয়েন চ্যানের সঙ্গে বৈঠকের সময় আয়োজিত খাবারে ছিল খাসির মাংসের পাই, খাসির মাংসের স্যুপ ও নুডলস। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছিল।

একই বছর চীনা নববর্ষের আগে ইনার মঙ্গোলিয়ায় সেনাসদস্যদের সঙ্গে খাবার খান শি। পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, সেদিন তার খাবারের মধ্যে ছিল টমেটো দিয়ে ভাজা ডিম।

কী ধরনের খাবার পছন্দ শির?

শি জিনপিংয়ের ব্যক্তিগত খাবার এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত রাষ্ট্রীয় ভোজের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রীয় ভোজ মূলত কূটনৈতিক আয়োজন, যেখানে বিভিন্ন অঞ্চলের বিশেষ খাবার ও উপকরণ পরিবেশন করা হয়।

অন্যদিকে, বিভিন্ন সময়ে নথিভুক্ত শির ব্যক্তিগত খাবারের তালিকায় বারবার উঠে এসেছে স্টিমড বান, নুডলস এবং শানসির ঘরোয়া রান্নার মতো সাধারণ খাবার।

এসব তথ্য থেকে দেখা যায়, চীনা প্রেসিডেন্টের খাবার নিয়ে আলোচিত ঘটনাগুলোর অনেকগুলোই দামি রাষ্ট্রীয় ভোজ নয়; বরং সাধারণ মানুষের পরিচিত খাবারকে ঘিরে। বিশেষ করে শানসি অঞ্চলের খাবারের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতির একটি যোগসূত্র রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ

আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ