ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০১:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০১:১২:১৫ অপরাহ্ন
আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

জাকার্তার মাঠে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে বাংলাদেশের টুর্নামেন্ট-যাত্রা শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে মালয়েশিয়ার। গ্রুপের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে চাই। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই উত্তেজিত।’

প্রথমবারের মতো আয়োজিত ডিভিশন-১-এর এই টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম। গ্রুপের অন্য তিন দলের মধ্যে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮তম অবস্থানে রয়েছে। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও এটিকে বড় বাধা হিসেবে দেখছেন না জামাল।

তিনি বলেন, ‘আমরা জানি আমাদের অবস্থান সবচেয়ে নিচে। কিন্তু নিজেদের ও দেশের প্রত্যাশা আছে। তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ফুটবলে কখন কী হয়, তা আগে থেকে কেউ বলতে পারে না।’

৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে শততম ম্যাচের কাছাকাছি রয়েছেন। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি।

জামাল বলেন, ‘সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এখন শরীর ভালো আছে। জাতীয় দল ও দেশের প্রতি আমার টান অনেক। অবসর নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলে খেলার সময় আরও বেশি উপভোগ করলে ভালো হতো।’

প্রায় ১৮ কোটি মানুষের দেশ থেকে ২৩ সদস্যের জাতীয় দলে জায়গা পাওয়াকে বড় সম্মান মনে করেন জামাল। তাঁর ভাষায়, ‘প্রতিবার মাঠে নামা আমার কাছে বিশেষ। যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, তত বেশি উপভোগ করছি। কারণ আমি ফুটবল ভালোবাসি, আমার দল ও দেশকে ভালোবাসি।’

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে উঠবে। দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ