ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ময়মনসিংহ সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৫৯:০৯ অপরাহ্ন
লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘ফরমান জারি করে খোলা যায় দ্বার?’ এবং ‘উই আর দ্য ওয়ান’সহ বিভিন্ন লেখা।

পরে দুপুর আড়াইটার দিকে নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। লাল কার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। সেখানে অবস্থান নিয়ে ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’, ‘অনলাইন ভিসিকে মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, প্রতিটি হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। নতুন উপাচার্যের ওই বক্তব্য এবং অনলাইনে যোগদানকে তারা প্রত্যাখ্যান করছেন।

এদিকে নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য এখনো বিশ্ববিদ্যালয়ে আসেননি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শনিবার তিনি ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবরে শিক্ষার্থীরা রাতভর প্রধান ফটকে অবস্থান নেন।

শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শনিবার পঞ্চম দিনের মতো চলেছে। এর আগে শিক্ষক সমিতি বৃহস্পতিবার এবং কর্মকর্তা সমিতি শুক্রবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করে। শনিবার জরুরি সভা শেষে কর্মচারী সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা