ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই আজ বিশ্ব পর্যটন দিবস নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে দেশের পথে প্রধানমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৯:১১ পূর্বাহ্ন
মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ. জালো।

বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিপুল পরিমাণ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে গাম্বিয়া। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতনের পর ২০১৯ সালে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশটি। মামলাটি গাম্বিয়া দায়ের করে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে।

দীর্ঘদিন ধরে চলা মামলাটির মূল শুনানি চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়েছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী জানান, চলতি বছর শেষ হওয়ার আগেই মামলাটির রায় ঘোষণা হতে পারে বলে তারা ধারণা করছেন। তাঁর মতে, রায় অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে আসতে পারে।

মামলার শুনানিতে রোহিঙ্গা ভুক্তভোগীদের আদালতে হাজির করে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে বলে জানান দাউদা এ. জালো। পাশাপাশি স্যাটেলাইট ছবি, জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন, বেসরকারি সংস্থার (এনজিও) রিপোর্ট এবং বিশেষজ্ঞদের সাক্ষ্যসহ বিভিন্ন ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন, মিয়ানমারের বিরুদ্ধে উপস্থাপন করা প্রমাণের পরিমাণ অনেক। রোহিঙ্গা ভুক্তভোগীদের আন্তর্জাতিক আদালতে হাজির করে তাঁদের ওপর ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া ছবি, বিভিন্ন প্রতিবেদন ও এনজিওর রিপোর্টসহ নানা ধরনের প্রমাণ আদালতের সামনে পেশ করা হয়েছে।

রায়ে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে আশা প্রকাশ করেন দাউদা এ. জালো। একই সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের মিয়ানমারের আইনের আওতায় বিচারের বিষয়ে আদালত নির্দেশনা দিতে পারেন বলেও আশা করেন তিনি।

তিনি বলেন, আদালতে বিপুল পরিমাণ প্রমাণ উপস্থাপন করায় তাঁরা আশাবাদী যে আইসিজে গাম্বিয়ার সঙ্গে একমত হবে এবং মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করবে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রতিকারের দাবিও জানিয়েছে গাম্বিয়া।

এসব দাবির মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নাগরিকত্বের স্বীকৃতি, নিজ নিজ ভিটেমাটিতে ফিরে যাওয়ার অধিকার, হারানো সম্পত্তির ক্ষতিপূরণ বা পুনর্বাসনের সুযোগ এবং শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার।

মিয়ানমার আইসিজের রায় না মানলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওই রায়কে শক্তিশালী আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে বলেও মন্তব্য করেন গাম্বিয়ার বিচারমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ‘অ্যাম্বাসেডর’ বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ‘অ্যাম্বাসেডর’ বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল