১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৭৫ -৬২.৮৩ | DS30: ২,০১৪.২৫ -২৭.৮৯ | লেনদেন: ৩,৭৩৯.৫৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৭৫ -৬২.৮৩
ধর্ম

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?
ছবি : জি বাংলা নিউজ

আল্লাহর রাসুল (সা.) যুবকদের বিয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে নেয়। কেননা, তা চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

রাসুল (সা.) আরও বলেন, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ (তাবরানি, হাদিস: ৯৭২)

বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়তে অভিভাবকের অভিমতও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে রাসুল (সা.) বলেছেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১১০১)

‘আর অন্তর কামনা করে ও আকাঙ্ক্ষা পোষণ করে; লজ্জাস্থান তা বাস্তবায়িত করে অথবা করে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২৪৩) আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, কোনো পুরুষ যখন কোনো গায়রে মাহরাম নারীর সঙ্গে নির্জনে একত্রিত হয়, তখন তাদের তৃতীয়জন হয় শয়তান।’

— ইসলাম ও জীবন ডেস্ক

ইসলামে গোপন বিয়েকে উৎসাহিত করা হয়নি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বন্ধন প্রকাশ্যে সম্পন্ন করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘বিয়ে করবে ঘোষণা দিয়ে।’ (মুসনাদে আহমাদ, ৪/৫)

আরও পড়ুন দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? ধর্ম ১ দিন আগে

ইসলামী শরিয়তের দৃষ্টিতে বিয়ে সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো ইজাব ও কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হওয়া এবং সাক্ষীর উপস্থিতি। ফিকহের বিধান অনুযায়ী, বিয়ের সময় ন্যূনতম দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকা আবশ্যক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আল্লাহর রাসুল (সা.) যুবকদের বিয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন, ‘হে যুব সম্প্রদায়!
  • রাসুল (সা.) আরও বলেন, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে।
  • বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়তে অভিভাবকের অভিমতও গুরুত্বপূর্ণ।
  • ইসলামে গোপন বিয়েকে উৎসাহিত করা হয়নি।

বিখ্যাত ফকিহ আলাউদ্দিন কাসানি (রহ.) বলেন, বিয়ের মূল ভিত্তি হলো ইজাব ও কবুল। নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে অথবা সেসব শব্দের স্থলাভিষিক্ত কোনো পদ্ধতিতে তা সম্পন্ন হয়।

অন্যদিকে, শুধু পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকার করলেই বিয়ে সম্পন্ন হয় না। ফকিহ ইবনু নুজাইম (রহ.) বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার জন্য ইজাব ও কবুল প্রয়োজন। শুধু স্বীকারোক্তির মাধ্যমে বিয়ে সংঘটিত হয় না।

অর্থাৎ, কোনো পুরুষ যদি সাক্ষীদের উপস্থিতিতে কোনো নারীকে ‘আমার স্ত্রী’ এবং নিজেকে ‘তার স্বামী’ বলে দাবি করেন, আর নারীও তাকে ‘আমার স্বামী’ ও নিজেকে ‘তার স্ত্রী’ বলে স্বীকার করেন, তাতে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হবে না। কারণ, স্বীকারোক্তি সাধারণত আগে থেকেই প্রতিষ্ঠিত কোনো বিষয় প্রকাশ করে; এর মাধ্যমে নতুন বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয় না।

সুতরাং, পরিস্থিতির কারণে জনসম্মুখে কোনো নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলেও, তাদের মধ্যে শরিয়তসম্মত ইজাব-কবুল না হলে শুধু সাক্ষীদের সামনে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে বিয়ে সংঘটিত হবে না।

তবে বিয়ে বহির্ভূত নারী-পুরুষের অবৈধ সম্পর্ক এবং স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে অবস্থান করা গুরুতর গুনাহ। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা জিনার কাছেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত: ৩২)

এ আয়াতে শুধু জিনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়নি; বরং জিনার কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে। তাই জিনার দিকে নিয়ে যায় বা এর আশঙ্কা সৃষ্টি করে—এমন কাজ থেকেও বিরত থাকা জরুরি।

রাসুল (সা.) বলেছেন, ‘দুই চোখের জিনা হলো (কামনার সঙ্গে) তাকানো, দুই কানের জিনা হলো (অবৈধ কথা) শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হলো স্পর্শ করা এবং পায়ের জিনা হলো (সেদিকে) হেঁটে যাওয়া। আর অন্তর কামনা করে ও আকাঙ্ক্ষা পোষণ করে; লজ্জাস্থান তা বাস্তবায়িত করে অথবা করে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২৪৩)

আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, কোনো পুরুষ যখন কোনো গায়রে মাহরাম নারীর সঙ্গে নির্জনে একত্রিত হয়, তখন তাদের তৃতীয়জন হয় শয়তান। (সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫)

সুতরাং, ইসলামের দৃষ্টিতে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকা এবং বৈধ উপায়ে বিয়ে সম্পন্ন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।

ধর্ম থেকে আরও

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ২১ দিন আগে এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তামানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র… ২২ দিন আগে মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরামালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন… ২৪ দিন আগে হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ… ২৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

৪ অক্টোবর ২০২৬, ৬:৫৬ এএম · ধর্ম

আল্লাহর রাসুল (সা.) যুবকদের বিয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে নেয়। কেননা, তা চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

ফটোকার্ড

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

শিরোনাম