১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
ধর্ম

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের
ছবি : জি বাংলা নিউজ

২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত আবেদন করেছে সংগঠনটি। আবেদনে অতিরিক্ত সচিব (হজ)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জন্য সৌদি সরকার নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে। এর বাইরে আরও ২০ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধনের সুযোগের অপেক্ষায় রয়েছেন। তারা ২০২৭ সালে হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

‘সংগঠনটির আবেদনে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে অপেক্ষমাণ হজযাত্রীরা ২০২৭ সালে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।’

— জি বাংলা ডেস্ক

এ অবস্থায় অপেক্ষমাণ এসব হজযাত্রীর বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে হাব।

আরও পড়ুন জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী? জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী? ধর্ম ১০ ঘণ্টা আগে

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে দেওয়া আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য হজযাত্রীর নির্ধারিত কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তবে বিগত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে হজযাত্রীর সংখ্যা কমে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের হজ কোটা কমিয়ে ৭৮ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে সৌদি সরকার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
  • রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত আবেদন করেছে সংগঠনটি।
  • আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জন্য সৌদি সরকার নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে।
  • এ অবস্থায় অপেক্ষমাণ এসব হজযাত্রীর বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার …

আবেদনে আরও বলা হয়, এবার হজ পালনে আগ্রহীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যেই ৭৮ হাজার ৫০০ জনের কোটা পূর্ণ হয়ে যায়। এর পরও ২০ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন। এসব হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।

হাব বলেছে, নির্ধারিত কোটা পূরণের পরও বিপুলসংখ্যক হজযাত্রী হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ অবস্থায় নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংগঠনটির আবেদনে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে অপেক্ষমাণ হজযাত্রীরা ২০২৭ সালে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২৭ সালের পবিত্র হজের জন্য বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি সরকার। এ কোটার আওতায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাবেন।

ধর্ম থেকে আরও

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা বন্ধু-স্বজনের বাসায় দাওয়াতে গিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে—খাবার খাওয়ার পর আয়োজককে টাকা দেওয়া কি জায়েজ? কেউ… ১৪ দিন আগে অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?বিয়ে মহান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত এবং ঈমানের পূর্ণতার সহায়ক।… ১৫ দিন আগে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ মহাঅষ্টমী ও কুমারী পূজাশারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।… ২৮ দিন আগে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ১৩ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম · ধর্ম

২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ফটোকার্ড

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

শিরোনাম