১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
সারাদেশ

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত
ছবি : জি বাংলা নিউজ

মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশে গাড়িচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।

‘তবে তিনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওসমান গনির আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ সারাদেশ ১ ঘণ্টা আগে

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো.
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
  • কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওসমান গনির আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
  • মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়।

তবে তিনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ৪ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

১৪ অক্টোবর ২০২৬, ৪:৪৪ এএম · সারাদেশ

মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফটোকার্ড

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

শিরোনাম