১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
খেলাধুলা

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের
ছবি : জি বাংলা নিউজ

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। পরীক্ষায় তাঁর কনকাশন ধরা পড়েছে। ফলে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে এ ঘটনা ঘটে। ক্যাচ ধরতে গিয়ে কনওয়ে ও হেনরি একে অপরের সঙ্গে ধাক্কা খান। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় আঘাতের বিষয়টিও পরীক্ষা করে দেখা হয়।

হেনরির শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও পরীক্ষার পর তাঁর কনকাশন নিশ্চিত হয়। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই খেলোয়াড়ের অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁদের খেলার বিষয়ে যথাসময়ে জানানো হবে।’

‘ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁদের খেলার বিষয়ে যথাসময়ে জানানো হবে।’ হেনরিও সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন।’

— স্পোর্টস ডেস্ক

হেনরিও সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন। ডান উরুর পেশিতে হালকা চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ তিনটি টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা খেলাধুলা ৫ ঘণ্টা আগে

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের চোটের তালিকা আরও দীর্ঘ হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্ক চ্যাপম্যান সিরিজ থেকে ছিটকে গেছেন। কাঁধের চোটের কারণে দলের বাইরে রয়েছেন রাচিন রবীন্দ্রও।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার।
  • মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে এ ঘটনা ঘটে।
  • হেনরির শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
  • হেনরিও সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন।

চোটের ধাক্কা সামলে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরবর্তী ম্যাচগুলো হবে ৭, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।

খেলাধুলা থেকে আরও

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

৩ নভেম্বর ২০২৬, ২:০২ পিএম · খেলাধুলা

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। পরীক্ষায় তাঁর কনকাশন ধরা পড়েছে। ফলে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।

ফটোকার্ড

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে
আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে
আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

শিরোনাম