গাজীপুরে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
‘ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
নিজের গুলিতে প্রাণ গেল এসআইর
মূল বিষয়গুলি
- ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
- এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা।
- গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল।
- তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।