সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান
সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতিসহ বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।’
— জি বাংলা ডেস্ক
এর আগে বেলা ১২টার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালটি পরিদর্শন করে। প্রায় এক ঘণ্টার পরিদর্শনে তাঁরা জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগী ও সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা।
আরও পড়ুন
এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা
দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাস্তব চিত্র জানতে কমিশনের এ পরিদর্শন।
মূল বিষয়গুলি
- সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
- বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
- দুদক চেয়ারম্যান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতিসহ বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে।
- এর আগে বেলা ১২টার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালটি পরিদর্শন করে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।