খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করত।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় বাসটির ভেতরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসের চালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর ৪টার কিছু আগে বাসটির ভেতরে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‘খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসের চালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন।’
— জি বাংলা ডেস্ক
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ সময় বাসের হেলপার ভেতরে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার
মূল বিষয়গুলি
- খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
- শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় বাসটির ভেতরে আগুনের সূত্রপাত হয়।
- খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসের চালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন।
- খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।