১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে
কেনাকাটা করছেন ক্রেতারা। পুরোনো ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, জুতা, প্রসাধনী ও ইলেকট্রনিকস—সবকিছুর দামই দিন দিন বাড়ছে। ফলে কেনাকাটা করতে গিয়ে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে। তবে কোন বাজারে কী ধরনের পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়, সে সম্পর্কে ধারণা থাকলে কেনাকাটায় কিছুটা সাশ্রয় করা সম্ভব।

রাজধানীতে এমন বেশ কয়েকটি বাজার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পণ্য কেনার সুযোগ আছে। প্রয়োজন অনুযায়ী সঠিক বাজার বেছে নিতে পারলে সময় ও খরচ—দুটিই বাঁচতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ঢাকার কোন বাজারে কী ধরনের পণ্য পাওয়া যায়।

পোশাক ও কাপড়ের জন্য যেসব বাজার

‘ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের বাজার ইলেকট্রনিকস সামগ্রী, শিল্পকারখানার যন্ত্রপাতি, কৃষিযন্ত্রের যন্ত্রাংশ এবং তৈরি পোশাকশিল্পের বিভিন্ন অনুষঙ্গ কেনার জন্য নবাবপুর রোড পরিচিত।’

— জি বাংলা ডেস্ক

কম দামে পোশাক কেনার কথা উঠলে রাজধানীর বঙ্গবাজারের নাম আসে। শার্ট, প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি থেকে শুরু করে শাড়ি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক পাওয়া যায় সেখানে।

আরও পড়ুন  নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার সারাদেশ ৫ ঘণ্টা আগে

অন্যদিকে, পাইকারি দামে কাপড় কিনতে চাইলে যেতে পারেন পুরান ঢাকার ইসলামপুরে। শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় ও ফেব্রিকসের বড় সংগ্রহ রয়েছে এ বাজারে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও পাইকারি কাপড় কিনতে ইসলামপুরে আসেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, জুতা, প্রসাধনী ও ইলেকট্রনিকস—সবকিছুর দামই দিন দিন বাড়ছে।
  • রাজধানীতে এমন বেশ কয়েকটি বাজার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পণ্য কেনার সুযোগ আছে।
  • পোশাক ও কাপড়ের জন্য যেসব বাজার
  • কম দামে পোশাক কেনার কথা উঠলে রাজধানীর বঙ্গবাজারের নাম আসে।

ধর্মীয় সামগ্রী ও প্রয়োজনীয় অনুষঙ্গ

আতর, টুপি, জায়নামাজসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী কেনার জন্য পরিচিত বায়তুল মোকাররম মার্কেট। শুধু ধর্মীয় সামগ্রীই নয়, সেখানে ঘড়ি, চশমা, ব্যাগ, জুতা ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্যও পাওয়া যায়।

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের বাজার

ইলেকট্রনিকস সামগ্রী, শিল্পকারখানার যন্ত্রপাতি, কৃষিযন্ত্রের যন্ত্রাংশ এবং তৈরি পোশাকশিল্পের বিভিন্ন অনুষঙ্গ কেনার জন্য নবাবপুর রোড পরিচিত।

মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য কিনতে যেতে পারেন গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। সেখানে নতুন ও পুরোনো—দুই ধরনের গ্যাজেট পাওয়া যায়। এ ছাড়া পুরান ঢাকার পাটুয়াটুলিও ইলেকট্রনিক পণ্য কেনার জন্য পরিচিত একটি বাজার।

বই ও স্টেশনারির জন্য কোথায় যাবেন?

বই কেনার জন্য রাজধানীর বাংলাবাজার ও নীলক্ষেত বেশ জনপ্রিয়। বাংলাবাজারে নতুন ও পুরোনো বিভিন্ন ধরনের বইয়ের বড় সংগ্রহ রয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী ও বইপ্রেমীদের কাছে নীলক্ষেত বিশেষভাবে পরিচিত। সেখানে অ্যাকাডেমিক বই, নোট, ফটোকপি, বাঁধাই ও মুদ্রণের কাজ করানো যায়।

প্রসাধনী, উপহার ও টেইলারিং

পোশাক, প্রসাধনী ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী কেনার জন্য নিউ মার্কেট অন্যতম জনপ্রিয় গন্তব্য। সেখানে বিভিন্ন দামের পণ্য পাওয়া যায়। কেনাকাটার আগে কয়েকটি দোকানে দাম যাচাই করে দরদাম করে নেওয়া ভালো।

অন্যদিকে, ছবি বাঁধাই, ফটোকপি, মুদ্রণ ও পোশাক সেলাইয়ের কাজের জন্য নিউ মার্কেটের পাশের গাউসুল আজম মার্কেটেও যেতে পারেন।

কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য

শাকসবজি, মাছ, মাংস, ফলমূলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য কারওয়ান বাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি ও খুচরা বাজার। এ ছাড়া দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় পণ্য কেনার জন্য হাতিরপুল বাজারেও যেতে পারেন।

সারাদেশ থেকে আরও

কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২ কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মাদ্রাসাশিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে… ১৮ ঘণ্টা আগে আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে নাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা… ১৮ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুনখাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।… ১৮ ঘণ্টা আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটকচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে

৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম · সারাদেশ

নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, জুতা, প্রসাধনী ও ইলেকট্রনিকস—সবকিছুর দামই দিন দিন বাড়ছে। ফলে কেনাকাটা করতে গিয়ে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে। তবে কোন বাজারে কী ধরনের পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়, সে সম্পর্কে ধারণা থাকলে কেনাকাটায় কিছুটা সাশ্রয় করা সম্ভব।

ফটোকার্ড

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন
জেনে নিন একনজরে

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন
জেনে নিন একনজরে

শিরোনাম