দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের
দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে?’
‘পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে?’ রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার সমালোচনা করে তিনি লেখেন, ‘নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পু…’
— জি বাংলা ডেস্ক
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার সমালোচনা করে তিনি লেখেন, ‘নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
আরও পড়ুন
জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদির চেতনা থেকে ‘দূরে’: রাশেদ খাঁন
তিনি আরও লেখেন, হলের আসন পুনর্বহাল, আবাসনসংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রীদের আবাসিক হলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
মূল বিষয়গুলি
- দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.
- শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
- পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে?’
- রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার সমালোচনা করে তিনি লেখেন, ‘…
পোস্টে শফিকুর রহমান অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান।
তিনি লেখেন, ‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।