১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
জাতীয়

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল
ছবি : জি বাংলা নিউজ

সরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম। এ কর্মসূচির আওতায় সেবা পেয়েছে ১৫ হাজারের বেশি শিশু। প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় ২ হাজার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীকে। তবে এত উদ্যোগের পরও শিশুদের সামগ্রিক বিকাশে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যায়নি। গবেষণায় দেখা গেছে, শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শেখার পরিবেশ ও খেলার উপকরণের প্রাপ্যতা বাড়লেও শিশুদের প্রত্যাশিত বিকাশ নিশ্চিত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কর্মসূচির আওতা বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এ জন্য সেবার মান নিশ্চিত করা, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে হবে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

‘উল্লেখ্য, থ্রাইভ কর্মসূচি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পোর্টফোলিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

থ্রাইভ (THRIVE) কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বির এমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

তিনি জানান, আগের গবেষণার তথ্যপ্রমাণের ভিত্তিতে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস’ (এসবি৩) কর্মসূচির আওতায় ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে ইসিডি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে ১৫ হাজারের বেশি শিশুর কাছে বিকাশসেবা পৌঁছেছে। প্রশিক্ষণ পেয়েছেন প্রায় ১ হাজার ৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং ৪০০ জনের বেশি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম।
  • বিশেষজ্ঞরা বলছেন, শুধু কর্মসূচির আওতা বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
  • সোমবার (৯ নভেম্বর) ঢাকায় ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
  • থ্রাইভ (THRIVE) কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বির এমেরিটাস সায়েন্টিস্ট ড.

সাম্প্রতিক ক্লাস্টার-কন্ট্রোল্ড ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোতে শিশু প্রতিপালনের চর্চা বেড়েছে। ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রমের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খেলা ও শেখার উপকরণের প্রাপ্যতা বেড়েছে। তবে শিশুদের সামগ্রিক বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

গবেষকদের মতে, এ ফলাফল বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা সামনে এনেছে। কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি এর ধারাবাহিকতা ও সেবার মান নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি এবং কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াও জরুরি।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ বলেন, পুষ্টির সঙ্গে শিশুর প্রাথমিক মস্তিষ্কের বিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুর জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে পুষ্টি ও বিকাশ—দুই বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রারম্ভিক শিশু বিকাশের গুরুত্ব সম্পর্কে এখন যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। খেলাধুলাভিত্তিক শেখা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সুফল পরবর্তী শিক্ষাজীবনেও পাওয়া যায়।

দেশে শিশুদের শেখার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি ইসিডি কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের আহ্বান জানান। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব এলাকার শিশু ও পরিবারকে এ সেবার আওতায় আনতে জাতীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) টিম লিডার ও এডুকেশন অ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, জাতীয় পর্যায়ে কর্মসূচি সম্প্রসারণের ক্ষেত্রে শুধু বেশি শিশুর কাছে পৌঁছানোই যথেষ্ট নয়। সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতা বাড়ানো এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ক্ষেত্রে সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণ জরুরি।

কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের সহায়তায় আইসিডিডিআর,বির উদ্যোগের প্রশংসা করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ইসিডি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা উঠে আসে। এর মধ্যে রয়েছে শক্তিশালী তদারকি ও পর্যবেক্ষণব্যবস্থা, মাঠপর্যায়ের কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, অভিভাবকদের ধারাবাহিক সম্পৃক্ততা এবং টেকসই অর্থায়ন। পাশাপাশি কর্মসূচির নেতৃত্ব ও বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, থ্রাইভ কর্মসূচি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পোর্টফোলিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে। অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআর,বি যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

জাতীয় থেকে আরও

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশসরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায়… ১৫ ঘণ্টা আগে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতেচেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই… ১৫ ঘণ্টা আগে ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’ ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত… ১৫ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ডদেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে মজুরি বোর্ড। সোমবার (৯… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

৯ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পিএম · জাতীয়

সরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম। এ কর্মসূচির আওতায় সেবা পেয়েছে ১৫ হাজারের বেশি শিশু। প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় ২ হাজার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীকে। তবে এত উদ্যোগের পরও শিশুদের সামগ্রিক বিকাশে পরিসংখ্যানগতভাবে।

ফটোকার্ড

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি
শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি
শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

শিরোনাম