৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করে যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এসব সংস্থার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় গৃহীত শর্ত ও পরে ব্যুরো থেকে জারি করা আইনি নির্দেশ অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
‘লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় গৃহীত শর্ত ও পরে ব্যুরো থেকে জারি করা আইনি নির্দেশ অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের মতো …’
— বিনোদন ডেস্ক
এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নতুন এনজিওর নিবন্ধন, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং সার্বিক প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে আসছে।
আরও পড়ুন
ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল
বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয় করে আসছে।
মূল বিষয়গুলি
- অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল ক…
- সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো.
- লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় গৃহীত শ…
- এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নতুন এনজিওর নিবন্ধন, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুম…
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ টেকসই রাষ্ট্র গঠনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তবে যেসব সংস্থা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।