১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত
ইকবাল হোসেন

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন, পিতা মৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।

‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তবে কী কারণে বা দলীয় কোন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁর পদ স্থগিত করা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হ…
  • বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো.
  • তবে কী কারণে বা দলীয় কোন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁর পদ স্থগিত করা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, ইকবালের সদস্য পদ স্থগিতের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এককভাবে কারও পদ স্থগিত করার সুযোগ নেই। মামুন ভাই (জেলা বিএনপির আহ্বায়ক) কীভাবে ইকবালের পদ স্থগিত করেছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে নাসিকের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। দলের কেন্দ্রকে না জানিয়ে কেন পদ স্থগিত করা হয়েছে, তা তাঁর জানা নেই। তিনি বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড করেননি। তাঁর কাছ থেকে জবাব না চেয়ে এভাবে দলীয় পদ স্থগিত করায় তিনি হতবাক হয়েছেন।

ইকবাল আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কর্মকাণ্ড ও দায়িত্ব পালন করায় তাঁর বিরুদ্ধে ৭৬টি মামলা করা হয়েছিল। এসব মামলায় তিনি প্রায় দুই বছর কারাভোগ করেছেন। তিনি জিয়ার আদর্শের সৈনিক এবং দলকে ভালোবাসেন। একক সিদ্ধান্তে দলের সব পদ স্থগিত করায় তিনি মর্মাহত।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত

১২ নভেম্বর ২০২৬, ৯:১৯ এএম · সারাদেশ

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

ফটোকার্ড

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা
ইকবালের সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা
ইকবালের সব পদ স্থগিত

শিরোনাম