১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের
ছবি : জি বাংলা নিউজ

রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন মাদক ও সহিংসতামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‘উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট, ২৩ নম্বর ওয়ার্ড …’

— জি বাংলা ডেস্ক

ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। প্রয়োজনে টেন্ডার পাওয়া ব্যক্তির সঙ্গে সমন্বয় করে কাজ তদারক করতে হবে। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করা যাবে না।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে হবে, যাতে তাঁরা রাস্তাঘাটে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বিস্তার ঘটে। তাই সরকার, ডিএসসিসি, বাড়ির মালিক ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেনে ময়লা ফেলার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কা…
  • বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা…
  • হামিদুর রহমান বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে।
  • ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়।

স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম যেন আলোচনা ও কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ২৭ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জোনে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটি করপোরেশনের ২০টি অঞ্চলের আওতায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে রাজউক, স্কুল-কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল এবং হাজারীবাগ থানার ওসি (তদন্ত) মো. শাহাদাত হোসেন। এ ছাড়া ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

১২ নভেম্বর ২০২৬, ৯:২৯ এএম · সারাদেশ

রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা।

ফটোকার্ড

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে
জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে
জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

শিরোনাম