কুমিল্লায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মেহেদী হাসান (২৬) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলার গ্রামের খোকন মিয়ার ছেলে।
‘এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২ নম্বর প্রধান সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল সেতুর ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২ নম্বর প্রধান সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল সেতুর ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মূল বিষয়গুলি
- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মেহেদী হাসান (২৬) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
- গ্রেপ্তার মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলার গ্রামের খোকন মিয়ার ছেলে।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।