১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সংঘর্ষে আহতদের কয়েকজন

ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের এফটিসি মার্কেটের সামনে ও আশপাশের একাধিক স্থানে এ সংঘর্ষ হয়।

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

‘বাকি কথা অন্য সময় বলব।’ দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব বলেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন।’

— জি বাংলা ডেস্ক

আহতদের মধ্যে রয়েছেন ইমাম হোসেন মিল্টন (৩৮), কাজী মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫), সোহেল রানা জুয়েল (৪০), মো. ইউছুফ (৩৬), মো. মোস্তফা হাসান (৩২), আল মাহমুদ হাসান (৩২), ইসমাইল হোসেন ছুট্টু মিয়া (৪৫), মো. ইব্রাহিম, মোজাম্মেল হক মাসুদ (৩৯), জাহেদুল ইসলাম (২১), কামরুল হাসান (২২), রিয়াদ (২১), আরিফুল ইসলাম (২৭), এমদাদুল হক শামীম (১৮) ও মো. তোফায়েল (৩০)।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ নিজের ফেসবুক আইডিতে দুই দিন আগে একটি পোস্ট দেন। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করলেও পোস্টে দেওয়া বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এফটিসি মার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের এফটিসি মার্কেটের সামনে ও আশপাশের একাধিক স্থানে এ সংঘর্ষ হয়।
  • পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘট…
  • আহতদের মধ্যে রয়েছেন ইমাম হোসেন মিল্টন (৩৮), কাজী মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫), সোহেল রানা জুয়েল (৪০), মো.

এর আগে এক ফেসবুক পোস্টে মোজাম্মেল হক মাসুদ লেখেন, ‘হেতে নিজে করে রাজমিস্ত্রী, আবার মাঝে মাঝে গাছ কেটে ও সংসার চালায়। এইটা ভালো কাজ, ছেলে কাজ-কাম করে খায়। কিন্তু হেতের একটা অফিস আছে, আবার ওই অফিসে এসিও আছে, এইটা মানতে কষ্ট লাগে আমার। তাহলে বাজারে চা দোকানে গিয়ে ২০০, ৩০০ করে টাকা তুলে ওই টাকা কই যায়? কোন বেডাগা গাছ কেটে তার অফিসে এসি লাগায় আপনারা বলবেন? হেতের লগে একজন চালায় সিএনজি, তার এখন প্রাইভেটকারও আছে, একজন মাছের আড়তে কাজ-কাম করতো, তার এখন হুন্ডাও আছে, আরেকজন মানুষের বাড়িতে যাই নারিকেল, সুপারি, হাঁস-মোরগ চুরি করতো, তারও এখন হুন্ডা আছে। হেতে আকবর সাহেবের কাছে কতবার মাফ চাইছে আমার সামনে তা আমি আর ডিপলু ভাই জানি। বাকি কথা অন্য সময় বলব।’

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব বলেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে তিনি, মিল্টন, মাসুদ ও জাবেদসহ কয়েকজন এফটিসি মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় পলাশের নেতৃত্বে একদল লোক মাসুদের ওপর চড়াও হয়। পরে মিল্টনসহ অন্যরা প্রতিবাদ করলে তাঁদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে মিল্টনের চোখে গুরুতর আঘাত লাগে।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে তাঁর অনুপস্থিতিতে নেতাকর্মী ও তাঁর কার্যালয়ে হামলার পরিকল্পনা করে রাস্তায় হেলমেট বাহিনী নামানো হয়েছিল। বুধবারের হামলাও সেই ঘটনার ধারাবাহিকতা। খবর পেয়ে প্রতিপক্ষের আহত ব্যক্তিদেরও হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় যুবদল নেতা কাজী মোস্তাফিজুর রহমান পলাশসহ তাঁদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

১২ নভেম্বর ২০২৬, ৯:৪৪ এএম · সারাদেশ

ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ফটোকার্ড

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
আহত ১৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
আহত ১৫

শিরোনাম