১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম/জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন জরুরি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন জরুরি
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল-আপ’ শীর্ষক এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

‘এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরি…’

— জি বাংলা ডেস্ক

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করে।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও …
  • তিনি উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের আহ্ব…
  • বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ফ…
  • প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস…

তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এ ছাড়া ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি মার্কিন ডলারেরও কম। ফলে অভিযোজন কার্যক্রমের প্রয়োজনীয় অর্থায়ন ও প্রাপ্ত অর্থের মধ্যে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে।

এ পরিস্থিতিতে অনুদান ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন বাড়ানো, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থায়ন পৌঁছানোর ব্যবস্থা জোরদার এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারত্বের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরেন। এ সময় তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩–২০৫০), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

আলোচকেরা জলবায়ু অভিযোজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি অর্থায়ন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

তাঁরা বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) মতো দেশভিত্তিক সহযোগিতা কাঠামো এবং ইসলামী অর্থায়নের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন। একই সঙ্গে বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক অর্থায়ন থেকে দীর্ঘমেয়াদি কর্মসূচিভিত্তিক অভিযোজন অর্থায়নে উত্তরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (জলবায়ু পরিবর্তন–অভিযোজন) মো. মাহমুদ হোসেন।

এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদল, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন জরুরি

১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম · জাতীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

ফটোকার্ড

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন জরুরি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য
সহজ শর্তে অর্থায়ন জরুরি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য
সহজ শর্তে অর্থায়ন জরুরি

শিরোনাম