১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

জনপ্রশাসন উপদেষ্টা/‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’

‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’
ছবি : জি বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো এবং ক্ষমতা একটি পুতুল সরকারের হাতে চলে যেত।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এদিন সিপাহি ও জনতার সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে সেই প্রতিরোধ না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারত।

‘১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার ঐতিহাসিক সাদৃশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় ঘটনার ক্ষেত্রেই রাষ্ট্র ও সমাজের গভীর সংকটের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ সৈনিক ও জনগণের সম্মিলিত ভূমিকা দেখা যায়।’

— জি বাংলা ডেস্ক

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ৭ নভেম্বরকে যথাযথভাবে বুঝতে হলে ১৯৭৫ সালের আগের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং প্রশাসন ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েনের বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

তিনি বলেন, যে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, স্বাধীনতার পর সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দূরদর্শিতা ও দক্ষতার অভাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। এসব পরিস্থিতির ধারাবাহিকতায় ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তৈরি হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো.
  • বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
  • উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক।
  • তিনি বলেন, যে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, স্বাধীনতার পর সেই প্রত্যাশা পূরণ হ…

তিনি আরও বলেন, ইতিহাসের কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। ৭ নভেম্বরের তাৎপর্য অনুধাবন করতে হলে এর আগের ঘটনাগুলোও জানতে হবে। ইতিহাসের কিছু অধ্যায় অস্বস্তিকর হলেও সেগুলো এড়িয়ে গেলে প্রকৃত ইতিহাস বোঝা সম্ভব নয়।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আধিপত্যবাদী শক্তি সেনাবাহিনীর পাশাপাশি সমান্তরাল সামরিক শক্তি গড়ে তুলে রাষ্ট্রের স্বাভাবিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছিল বলে তাঁদের ধারণা। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষের সমর্থন সেই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে কেউ কেউ শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকট হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু এর পেছনে জাতীয়তাবাদী চেতনা ও আধিপত্যবাদবিরোধী জনমতও কাজ করেছিল। সেদিন সিপাহি ও সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও সিপাহিদের সঙ্গে তাঁদের সংহতি ছিল সেই দিনের অন্যতম উল্লেখযোগ্য দিক।

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার ঐতিহাসিক সাদৃশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় ঘটনার ক্ষেত্রেই রাষ্ট্র ও সমাজের গভীর সংকটের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ সৈনিক ও জনগণের সম্মিলিত ভূমিকা দেখা যায়। ইতিহাসের এ দুই ঘটনার মধ্যে প্রেক্ষাপটগত পার্থক্য থাকলেও জনগণের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব শিল্প, তাঁতশিল্প ও কুটিরশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর শাসনামলে ১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন। জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক বিকাশের আগেই তাঁতশিল্পের উন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্য, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের নিজস্ব পণ্য ও ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করার সুযোগ রয়েছে। তাঁতশিল্পের উন্নয়ন, তাঁতিদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করেছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তবে শুধু একজন নেতার জনপ্রিয়তা বা ভাবমূর্তির ওপর নির্ভর করে থাকলে চলবে না। দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক সংকট ও ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকা জরুরি।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’

১২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম · জাতীয়

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো এবং ক্ষমতা একটি পুতুল সরকারের হাতে চলে যেত।

ফটোকার্ড

‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’

‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’

‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’

শিরোনাম