১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

ড. সাইমুম পারভেজ/কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ
কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

বাংলাদেশ কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান, ন্যায্য জ্বালানি রূপান্তর ও পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

বুধবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও বাংলাদেশ প্রতিনিধিদলের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও শক্তিশাল…’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাংলাদেশ অভিযোজন তহবিল, প্রশমন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ দায়ী নয়, তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ-৩১-এ বাংলাদেশ প্…
  • তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্…
  • বুধবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
  • তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হচ্ছে ন্যায্য জ্বালানি রূপান্তর বা ‘জাস্ট ট্রানজিশন’ নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মতো বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য উদাহরণ হতে পারে।

বিশ্ববাজারে পাট ও বায়োডিগ্রেডেবল পণ্যের সম্ভাবনা নিয়েও গুরুত্বারোপ করেন ড. সাইমুম পারভেজ। তিনি জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারে একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়েও তিনি জানান, জাতীয় কার্বন বাজারসংক্রান্ত নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. সাইমুম পারভেজ আরও বলেন, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং একটি জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও বাংলাদেশ প্রতিনিধিদলের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম · জাতীয়

বাংলাদেশ কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

ফটোকার্ড

কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর
নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

কপ ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর
নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

শিরোনাম