১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে
যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসের ঘটনা ঘটেছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলার সময় তিনতলা ভবনটি ধসে পড়ে। এতে ভবনের ভেতরে এবং নির্মাণস্থলে থাকা কয়েকজন আটকা পড়েন। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবনের দেয়ালও ভেঙে যায়। এতে ওই ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে।

‘স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস।’

— আন্তর্জাতিক ডেস্ক

কমিশনারের তথ্য অনুযায়ী, আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ১২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন, যিনি সামান্য আঘাত পেয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো শিশু আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সঠিক সংখ্যা জানা যায়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন।
  • স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস।
  • নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলার সময় তিনতলা ভবনটি ধসে পড়ে।
  • কমিশনারের তথ্য অনুযায়ী, আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার অভিযানকে ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় আরও হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উদ্ধারকাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া এক অন্তঃসত্ত্বা নারীর স্বামী সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্ত্রী জীবিত আছেন বলে তিনি খবর পেয়েছেন।

সূত্র: এবিসি নিউজ

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে

১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২
ধ্বংসস্তূপে আটকে অনেকে

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২
ধ্বংসস্তূপে আটকে অনেকে

শিরোনাম