১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা
শিশুশিল্পী সিমরিন লুবাবা

শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বাগদান ও বিয়ে নিয়ে আলোচনায় আসার পর এবার জরুরি সতর্কবার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লুবাবা।

নিজের পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘একটি জরুরি সতর্কবার্তা আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে। আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাঁদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক। আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন। আমার অনুমতি ছাড়া আমার কোনো ছবি ব্যবহার করবেন না। জাযাকাল্লাহু খাইরান।’

‘কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তাঁর ছবি জনসম্মুখে প্রচার করা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি অসম্মান।’ এরপর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।’ —সহ…’

— বিনোদন ডেস্ক

এ ছাড়া নিজের পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে কমেন্ট বক্সে ইসলামিক বক্তব্য তুলে ধরেছেন লুবাবা। সেখানে তিনি লেখেন, ‘ইসলামে পর্দা, শালীনতা ও নারীর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তাঁর ছবি জনসম্মুখে প্রচার করা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি অসম্মান।’

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

এরপর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।’ —সহিহ মুসলিম: ২৬৯৯।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না।
  • নিজের পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘একটি জরুরি সতর্কবার্তা আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সং…
  • তিনি আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • এ ছাড়া নিজের পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে কমেন্ট বক্সে ইসলামিক বক্তব্য তুলে ধরেছেন লুবাবা।

তিনি আরও লেখেন, ‘তাই অন্যের ব্যক্তিগত বিষয় ও সম্মান রক্ষা করুন। কারও ছবি বা ব্যক্তিগত বিষয় তাঁর সম্মতি ছাড়া প্রচার করবেন না। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন, অন্যের সম্মান রক্ষা করি এবং নিজেরাও আল্লাহর কাছে জবাবদিহির ভয় রাখি।’

কমেন্ট বক্সে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানিয়ে নিজের দ্বীনি সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন এবং পুরোনো ছবির গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন লুবাবা।

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

১২ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম · বিনোদন

শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বাগদান ও বিয়ে নিয়ে আলোচনায় আসার পর এবার জরুরি সতর্কবার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লুবাবা।

ফটোকার্ড

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে
আইনি ব্যবস্থা নেব: লুবাবা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে
আইনি ব্যবস্থা নেব: লুবাবা

শিরোনাম