১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নিহত দুই পুলিশ কর্মকর্তা

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)র মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তাঁরা নিহত হয়েছেন। তাঁদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তল্লাশিদল তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সী বাবি চাঁদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। পথে তাঁরা নিখোঁজ হন। তাঁদের খোঁজ না পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

‘ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা।’

— আন্তর্জাতিক ডেস্ক

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন। তাঁদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

ঘটনাস্থল থেকে তাঁদের বহন করা আইএনএসএএস ও .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)র মরদেহ উদ্ধার করা হয়েছে।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তল্লাশিদল তাঁদের মরদেহ উদ্ধার করে।
  • ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা।
  • প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন।

নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এদিকে দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাঁদের খোঁজে কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় যৌথ অভিযান আরও জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সূত্র: এনডিটিভি।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম · আন্তর্জাতিক

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)র মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তাঁরা নিহত হয়েছেন। তাঁদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।

ফটোকার্ড

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার
গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার
গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শিরোনাম