১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ
ছবি : জি বাংলা নিউজ

দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। লকেটটি ব্যবহারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কাপুর পরিবারের দীপাবলি উদ্‌যাপনের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে স্বামী সাইফ আলি খান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উৎসবে অংশ নিতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে কারিনার পোশাক ও গয়না নজর কাড়ে ভক্তদের। হালকা পিচ রঙের স্বচ্ছ কাপড়ের ওপর রুপালি জরির কাজ করা ভি-নেক কাফতান পরেছিলেন তিনি। মাথায় ছিল নবাবি পাগড়ি, যার সঙ্গে যুক্ত ছিল ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী একটি মুকুটসদৃশ অলংকার।

যে কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না কারিনা কাপুর

‘এটি কখনও ফ্যাশনের গয়না হিসেবে ব্যবহার কিংবা প্রদর্শনের জন্য তৈরি হয়নি।’ সুযোগ পেলেই হলিউডের এই অভিনেতার সঙ্গে প্রেম করবেন কারিনা আব্বাস হাফিজ দাবি করেন, ভোপালের শাহজাহান বেগম ও সুলতান জাহান বেগম ধর্মীয় উদ্দেশ্যে ঐতিহাসিক এই লকেটটি তৈরি করিয়েছিলেন।’

— বিনোদন ডেস্ক

তবে তাঁর সাজের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ ছিল গলায় পরা প্রায় ৩০ ক্যারেটের পান্নার লকেট। এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আয়াতকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা আব্বাস হাফিজ ভোপাল আদালতের মাধ্যমে কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, পবিত্র ধর্মীয় আয়াত খোদাই করা লকেটকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস…
  • সম্প্রতি সামাজিক মাধ্যমে কাপুর পরিবারের দীপাবলি উদ্‌যাপনের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
  • যে কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না কারিনা কাপুর
  • তবে তাঁর সাজের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ ছিল গলায় পরা প্রায় ৩০ ক্যারেটের পান্নার লকেট।

বিজ্ঞাপন সংবাদমাধ্যমকে হাফিজ বলেন, ‘কারিনার পোশাক কিংবা মাথায় পরা ঐতিহ্যবাহী অলংকার নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে গলার লকেটটি প্রায় ৪০০ বছরের পুরোনো। এতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। লকেটটি ভোপালের সাবেক নবাব পরিবারের ধর্মীয় বিশ্বাস ও উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি কখনও ফ্যাশনের গয়না হিসেবে ব্যবহার কিংবা প্রদর্শনের জন্য তৈরি হয়নি।’

সুযোগ পেলেই হলিউডের এই অভিনেতার সঙ্গে প্রেম করবেন কারিনা

আব্বাস হাফিজ দাবি করেন, ভোপালের শাহজাহান বেগম ও সুলতান জাহান বেগম ধর্মীয় উদ্দেশ্যে ঐতিহাসিক এই লকেটটি তৈরি করিয়েছিলেন। মুসলিম সম্প্রদায়ের কাছে কোরআনের আয়াত অত্যন্ত পবিত্র। তাই আয়াতের ব্যবহার ও মর্যাদা রক্ষায় বিশেষ সতর্কতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নোটিশে কারিনার ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। আব্বাস হাফিজ জানিয়েছেন, কারিনা ছবিটি না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তাঁর ভাষ্য, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, ধর্মীয় বিশ্বাস ও সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

জানা গেছে, ঐতিহাসিক পান্নার লকেটটি একসময় ভোপালের নবাব পরিবারের সম্পত্তি ছিল। সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে সেটি কারিনার কাছে আসে। অন্যদিকে, মাথায় পরা মুকুট ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যের অংশ। প্রায় ২০০ বছরের পুরোনো এই শিরোভূষণ একসময় ভোপালের নবাবেরা ব্যবহার করতেন। সাইফের দাদি রাজকুমারী সাজিদা সুলতানের উত্তরাধিকার সূত্রে অলংকারটি তাঁদের পরিবারে আসে।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম · বিনোদন

দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। লকেটটি ব্যবহারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

ফটোকার্ড

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা
লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা
লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

শিরোনাম