১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলেও বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আপাতত ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ বজায় রাখার পক্ষে। সৌদি আরব তাঁকে কিছুদিনের জন্য বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘তাঁর ভাষায়, ‘আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।’ মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’ ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষ…’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে মিত্র দেশগুলোর এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।’

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…
  • হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
  • তিনি জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আপাতত ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ বজায় রাখার পক্ষে।
  • তবে মিত্র দেশগুলোর এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব।

ট্রাম্পের ভাষায়, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। সেতুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন লাগবে।’

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

তবে জ্বালানি তেলের দাম বাড়লেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

১৩ নভেম্বর ২০২৬, ৮:৪৭ এএম · আন্তর্জাতিক

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলেও বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

ফটোকার্ড

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার
সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার
সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

শিরোনাম