১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড

পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড
আটকৃত ট্রাক চালককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করায় এক ট্রাকচালককে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। তাঁর নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চলাকালে একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করায় আইন অনুযায়ী তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‘এদিকে আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেলচালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

এর মধ্যে আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করায় এক ট্রাকচালককে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।
  • ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চলাকালে একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হয়।
  • এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমা…

এদিকে আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেলচালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড

১৩ নভেম্বর ২০২৬, ৮:৫০ এএম · সারাদেশ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করায় এক ট্রাকচালককে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফটোকার্ড

পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড

পাঁচ কিলোমিটার ধাওয়া করে
ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড

পাঁচ কিলোমিটার ধাওয়া করে
ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড

শিরোনাম