১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই ভারত-বাংলাদেশ সংলাপ স্থগিত

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার অন্তত চার দিন আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার অন্তত চার দিন আগেই বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ফলে সংলাপ স্থগিতের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদন করার কোনো যোগসূত্র নেই।

‘সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর জেরেই সংলাপ স্থগিত করা হয়েছে। অথচ তাঁর আবেদন করার আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

সাইদুর রহমানের অভিযোগ, তথ্য যাচাই না করে অনুমাননির্ভর সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন দিল্লিতে বাংলাদেশ হা…
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
  • পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার অন্তত চার দিন আগেই বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগ…
  • সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট…

তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ সঠিক সাংবাদিকতার চর্চা থেকে সরে গিয়ে অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছে। এ প্রবণতা পরিহার করে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার নামে তথ্যের টুইস্ট বা বিভ্রান্তিকর উপস্থাপন বন্ধ করা উচিত। প্রকৃত ঘটনা যাচাই না করে অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ

১৩ নভেম্বর ২০২৬, ৯:০৯ এএম · জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার অন্তত চার দিন আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফটোকার্ড

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই
স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই
স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ

শিরোনাম