১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২
ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় প্রাণঘাতী গুলির ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তারা অপরাধস্থলে টেপ লাগাচ্ছেন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের জিমে এ হামলার ঘটনা ঘটে। নিহত ভবন ব্যবস্থাপকের নাম জেমস স্টুয়ার্ট (৪৬)। হামলাকারী চিকিৎসক ম্যাট ওয়েড ল্যামবার্টের বয়স ৫৫ বছর। খবর বিবিসির।

পুলিশ জানায়, জিমে গুলি চালানোর পর ল্যামবার্ট ভবনের সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। সেখান থেকে অন্তত দুই দফায় দরজা ভেদ করে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি।

‘ক্যারল জানান, ভবনের রক্ষণাবেক্ষণ, ছত্রাক বা মোল্ড এবং অন্যান্য সমস্যা নিয়ে ল্যামবার্টের সঙ্গে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও সম্পত্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরোধ চলছিল।’

— আন্তর্জাতিক ডেস্ক

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশি আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এরপর ল্যামবার্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাঁর শরীরে আত্মঘাতী গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

পুলিশের ধারণা, জিমে হামলার পর ল্যামবার্ট ভবনের সপ্তম তলার বারান্দা থেকে নিচে থাকা আরও চারজনকে লক্ষ্য করে গুলি চালান। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।
  • স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের জিমে এ হামলার ঘটনা ঘটে।
  • পুলিশ জানায়, জিমে গুলি চালানোর পর ল্যামবার্ট ভবনের সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়ে নিজেকে অবরুদ্ধ করেন।
  • মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশি আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ভবন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থেকে এ হামলার সূত্রপাত হতে পারে। ক্যারল জানান, ভবনের রক্ষণাবেক্ষণ, ছত্রাক বা মোল্ড এবং অন্যান্য সমস্যা নিয়ে ল্যামবার্টের সঙ্গে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও সম্পত্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি একটি দেওয়ানি মামলাও করেছিলেন।

ওয়াশিংটন সান-এর প্রতিবেদন অনুযায়ী, এক বছরেরও বেশি সময় ধরে মেট্রোপোল কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও ভবনের সম্পত্তি ব্যবস্থাপকের সঙ্গে আইনি বিরোধে জড়িয়ে ছিলেন ল্যামবার্ট। ভবনের সংস্কারকাজের কারণে তাঁর প্রায় ১০ লাখ ডলারের পেন্টহাউসে পানি চুইয়ে পড়া এবং কালো ছত্রাকের সমস্যা দেখা দেয়। এতে বাসাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

ঘটনার সময় ভবনে থাকা বিবিসির প্রযোজক জোনাথন স্যাপো জানান, হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর তিনি ফায়ার এস্কেপ দিয়ে বের হওয়ার সময় বিকট গুলির শব্দ ও ধোঁয়া দেখতে পান। উপস্থিত সবাই নিরাপত্তার জন্য দৌড়ে গিয়ে কাছের একটি ইটের কাঠামোর পেছনে আশ্রয় নেন।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনাটিকে ‘একটি নিরর্থক বন্দুক সহিংসতা’ বলে উল্লেখ করেছেন। এ ঘটনা সম্পর্কে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২

১৩ নভেম্বর ২০২৬, ৯:১৬ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা
নিহত ২

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা
নিহত ২

শিরোনাম