১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য
কুয়াশাচ্ছন্ন ভোরে গরু-লাঙলে জমি চাষের দৃশ্য

কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ফলে সারা দেশের মতো পটুয়াখালীতেও বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের পদ্ধতি।

একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন পটুয়াখালীর কৃষকেরা। কাঠের লাঙ্গল, বাঁশ বা কাঠের জোয়াল কাঁধে বেঁধে জোড়া বলদ দিয়ে একরের পর একর জমি চাষ করা হতো। তখন গরু ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেত না। কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না বললেই চলে। ট্রাক্টর ও পাওয়ার টিলারের দখলে চলে গেছে গরু-লাঙ্গলের জায়গা।

এখন আর কৃষকদের কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না। সুবিধামতো দিনে কিংবা রাতে ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে অল্প সময়েই জমি চাষ ও মই দেওয়া যাচ্ছে। এতে পরিশ্রম ও সময় কমেছে। তবে এর ফলে ফসলের গুণগত মান ও স্বাদ কমছে বলে মনে করেন স্থানীয় কৃষকেরা। তাঁদের মতে, একই সঙ্গে হ্রাস পাচ্ছে জমির উর্বরতাও।

‘কৃষিতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ফলে সারা দেশের মতো পটুয়াখালীতেও বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের পদ্ধতি।’

— জি বাংলা ডেস্ক

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো. নূর ইসলাম হাওলাদার বলেন, একসময় দুমকি এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হতো। গরু দিয়েই জমি চাষাবাদ করা হতো।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মো. ইউনুস আকন জানান, যাঁদের নিজেদের গরু বা হাল ছিল না, তাঁরা অন্যের জমিতে কামলা খাটতেন। বিনিময়ে হালের মালিকেরা সময়মতো তাঁদের জমিও চাষ করে দিতেন। ফলে চাষের মৌসুমে কামলাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হতো।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য।
  • একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন পটুয়াখালীর কৃষকেরা।
  • এখন আর কৃষকদের কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না।
  • দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো.

আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খানের জীবনের বেশির ভাগ সময় কেটেছে লাঙ্গল-জোয়াল আর গরুর পালের সঙ্গে। ১৩ থেকে ১৫ বছর বয়সে বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে তাঁকেই চাচাদের সঙ্গে হালচাষের কাজে নামতে হতো। সে সময় তাঁদের বাড়িতে তিন জোড়া বলদ ছিল। এখন বয়স ও অসুস্থতার কারণে তিনি হালচাষ ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ এখন আর হয় না বললেই চলে। পুরোনো সেই স্মৃতি আঁকড়েই এখন তাঁর সময় কাটছে।

পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম জন্মাত। তা ছাড়া গরুর গোবর জমিতে পড়ায় প্রচুর জৈব সার তৈরি হতো, যা ফসল উৎপাদনে সহায়তা করত। অন্যদিকে ট্রাক্টর দিয়ে চাষের ফলে শব্দদূষণসহ পরিবেশের ক্ষতি বাড়ে। আগে বাড়ির গরুর গোবর জমিতে ব্যবহার করা হতো, যা পরিবেশের জন্যও ভালো ছিল।

স্থানীয়দের মতে, গরু দিয়ে হালচাষ ছিল গ্রামীণ কৃষকদের মূল ভরসা। আধুনিকতার ছোঁয়ায় তা আজ বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তবে এখনো কিছু কৃষক এই ঐতিহ্য লালন করে টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞদের মতে, গরু দিয়ে হালচাষ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ জনপদে কায়িক পরিশ্রম কমছে। একসময় গরুর জৈব সার ব্যবহার করে বাড়ির আঙিনায় নানা ধরনের শাকসবজি ফলানো হতো। এখন তা আর আগের মতো দেখা যায় না। তাই পরিবেশবান্ধব এই ঐতিহ্য ও গরু পালন টিকিয়ে রাখা প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশবান্ধব এবং আমাদের ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন কম সময়ে ও কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও পরিবর্তন আসবে। তবে আধুনিকতার স্রোতে গ্রামবাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

১৩ নভেম্বর ২০২৬, ৯:২২ এএম · সারাদেশ

কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ফলে সারা দেশের মতো পটুয়াখালীতেও বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের পদ্ধতি।

ফটোকার্ড

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে
গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে
গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

শিরোনাম