১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
হুসাইন কবির অপু

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর দুই দিন আগে ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, কবরের পাশে বেলিফুল গাছ লাগিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন।’

— জি বাংলা ডেস্ক

হুসাইন কবির অপু সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন। পরে নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
  • বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • হুসাইন কবির অপু সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।

বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে রওনা হন অপু। রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম · সারাদেশ

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর দুই দিন আগে ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, কবরের পাশে বেলিফুল গাছ।

ফটোকার্ড

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’
স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’
স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

শিরোনাম