১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
অর্থনীতি

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স
ছবি : জি বাংলা নিউজ

নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।

‘এর আগে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।’

— জি বাংলা ডেস্ক

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

আরও পড়ুন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক! জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক! অর্থনীতি ১০ ঘণ্টা আগে

এর আগে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ওই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
  • বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার।
  • কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।
  • এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

অর্থনীতি থেকে আরও

বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেনবাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।… ৬ দিন আগে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’… ৭ দিন আগে সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন! সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন!রাজশাহী বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৩৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব করেছে সরকার। প্রকল্পটির মূল লক্ষ্য… ৮ দিন আগে ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দামযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ডলারের দর দুর্বল হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের… ১২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম · অর্থনীতি

নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

ফটোকার্ড

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

১১ দিনে এলো
১৫২ কোটি ডলার রেমিট্যান্স

১১ দিনে এলো
১৫২ কোটি ডলার রেমিট্যান্স

শিরোনাম