১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
রাজনীতি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন বসবাস করেন। তাঁদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এ ছাড়া আগুনে তিনটি ছাগল মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান রাজনীতি ৯ ঘণ্টা আগে

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, এটি পেট্রোল বোমা হামলা। পুরো ঘটনাকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মা…
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম।
  • নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন বসবাস করেন।
  • অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

রাজনীতি থেকে আরও

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁনটেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী… ২ দিন আগে ১১ দলের ট্রেনমার্চ স্থগিত ১১ দলের ট্রেনমার্চ স্থগিতঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প… ২ দিন আগে ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’ ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু… ৩ দিন আগে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভীজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম · রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।

ফটোকার্ড

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

শিরোনাম