নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
‘নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
এদিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
মূল বিষয়গুলি
- নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ…
- শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
- পুলিশ জানায়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন নেত্রকোনা মডেল থানা এলাকায়।
- এদিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।