১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে দেশ দুটি। খবর রয়টার্সের।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করবে। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা হবে।

‘যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে এ ঘোষণা আসে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, উপসাগরীয় অঞ্চলে যেন আবার যুদ্ধ শুরু না হয়, সে জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংলাপের পরিবেশ তৈরি ও শান্তি প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন এরদোগান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার।
  • শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
  • চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করবে।
  • যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি ক…

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে তারা। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে জ্বালানি অংশীদারত্ব আরও বিস্তৃত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তিতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ওই চুক্তি অনুমোদন করেছে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পথ তৈরি হয়েছে আঙ্কারার জন্য।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

১৪ নভেম্বর ২০২৬, ৯:৫১ এএম · আন্তর্জাতিক

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে দেশ দুটি। খবর রয়টার্সের।

ফটোকার্ড

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

শিরোনাম